Uttarakhand: দীপাবলির সকালে বড় বিপর্যয় দেবভূমিতে, উত্তরাখণ্ডে নির্মিয়মাণ টানেল ভেঙে বিপত্তি, আটকে একাধিক
দীপাবলির দিনে উত্তরাখণ্ডে বড় বিপর্যয়। একটি নির্মিয়মাণ টানেল ভেঙে বড় দুর্ঘটনা। ৩৬ জন শ্রমিক তার মধ্যে আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। উচ্চ পদস্থ আধিকারিকরা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে।
রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল উদ্ধারকাজ শুরু করেছে। এসডিআরএফের ডিরেক্টর জানিয়েছেন উদ্ধারকাজ শুরু হয়েছে। তারপরে উদ্ধারকাজে হাত লাগিয়েছে জাতিয় বিপর্যয় মোকাবিলা দল এবং পুলিশ। উত্তরকাশীর পুলিশ সুপার জানিয়েছেন দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ চলছে। এবং যতটা সম্ভব তাড়াতাড়ি আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করা হবে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি জানিয়েছেন উদ্ধারকাজ কেমন চলছে তা নিয়ে প্রতিনিয়ত ঘটনাস্থলে থাকা আদিকারীকদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। কোনও রকম সাবধানতা না নিয়েই সেখানে কাজ চলছিল কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক আকার নিয়েছে সেখানে।
কয়েকদিন আগে উত্তরাখণ্ডের জোশীমঠে পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছিল। একাধিক বাড়িতে ফাটল ধরায় জোশীমঠে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যেতে হয়েছিল। এখনও তাঁরা ঘরে ফিরতে পারেননি। জোশী মঠ প্রায় ধসে যাচ্ছে বলে জানিয়েছিলেন বিজ্ঞানীরা। এর আগেও উত্তরাখণ্ডে একাধিক বিপর্যয় ঘটেছে।
অপরিকল্পিত নির্মাণের কারণেই উত্তরাখণ্ডে একের পর এক বিপর্যয় নেমে আসছে বলে আশঙ্কা প্রকাশ করেছে ভূবিজ্ঞানীরা। এই নিয়ে সরকারকে তীব্র িনশানা করেছেন বিরোধীরা। তাঁরা অভিযোগ করেছেন কোনও রককম পরিকল্পনা না করেই পাহাড় কেটে একের পর এক কাজ করে চলেছেন । যেখানে সেখানে নির্মাণ হচ্ছে। তার জেরে পাহাড়ের মাটি আলগা হয়ে গেল।












Click it and Unblock the Notifications