Uttarakhand UCC: সম্পত্তিতে কন্যার অধিকার থেকে লিভ-ইন-এর জন্য নথিভুক্তি, বিশেষ কীকী থাকছে অভিন্ন দেওয়ানিবিধিতে

Uttarakhand UCC: দীপাবলির পরে উত্তরাখণ্ডে ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ ইউসিসি আনার প্রস্তুতি নেওয়া হয়েছে। দীপাবলির পরে বিধানসভার একটি বিশেষ অধিবেশন ডাকরতে চলেছে রাজ্য সরকার। সেখানেই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আলোচনা করা হবে।

বিধায়কদের সঙ্গে আলোচনার পরে এই বিল পাশ করানো হবে। যা আইনে পরিণত হতে বেশি সময় লাগবে না বলেই মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে পড়েছে অভিন্ন দেওয়ানি বিধি।

বিশেষ কীকী থাকছে উত্তরাখণ্ডের অভিন্ন দেওয়ানিবিধিতে

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জন দেশাইয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি এব্যাপারে তাঁদের প্রতিবেদন জমা দিতে চলেছেন। আগামী সপ্তাহে এই রিপোর্ট জমা পড়তে চলেছে বলে জানা গিয়েছে। বলা যেতে পারে, এই রিপোর্ট পাওয়ার পরেই বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হবে। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার উত্তরাখণ্ড সরকারের ইউসিসি বিল তাদের ইউসিসি বিল তৈরিতে ব্যবহার করতে পারে।

সূত্রের খবর, উত্তরাখণ্ড সরকারের গঠিত কমিটি তাদের ইউসিসিতে লিঙ্গ সমতা ও পৈতৃক সম্পত্তিতে তাদের অধিকারের কথা বলেছে। সেখানে মেয়েদের বিয়ের বয়স ২১ নয়, ১৮ রাখার কথাই নাকি বলা হয়েছে। এই বিলের উদ্দেশ্য হল বিবাহ, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তকগ্রহণ সংক্রান্ত বিষয়ে সব ধর্মের ক্ষেত্রে একই আইন প্রযোজ্য হবে।

সূত্রের আরও খবর, কমিটি বিবাহ নথিভুক্তি, বিবাহ বিচ্ছেদ, সম্পত্তির অধিকার, আন্তঃরাষ্ট্রীয় সম্পত্তির অধিকার, রক্ষণাবেক্ষণ, শিশুদের হেফাজত ইত্যাদির মতো ব্যক্তিগত আইনগুলিতে অভিন্নতা আনার ওপরে জোর দিয়েছে। সেখানে বিয়ের জন্য কোনও ধর্মীয় রীতির কথা বলা হয়নি কিংবা অন্য ধর্মীয় আচার অনুষ্ঠানের ওপরে আলোকপাতও করা হয়নি। সেখানে লিভি-ইন- সম্পর্ক নথিভুক্তি বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে।

প্রসঙ্গত রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে উত্তরাখণ্ড সরকার ২০২২-এর ২৭ মে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল। সেই কমিটি ছিল পাঁচ সদস্যের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+