করবেট টাইগার রিজার্ভে এবার মোদী সার্কিট, উত্তরাখণ্ডের পর্যটন দফতরের নয়া সিদ্ধান্ত

করবেট টাইগার রিজার্ভে এবার মোদী সার্কিট, উত্তরাখণ্ডের পর্যটন দফতরের নয়া সিদ্ধান্ত

উত্তরাখণ্ডের পর্যটন বিভাগ করবেট টাইগার রিজার্ভে মোদী সার্কিট তৈরির পরিকল্পনা নিয়েছে। উত্তরাখণ্ডের পর্যটন মন্ত্রী সতপাল মহারাজ বৃহস্পতিবার জানান, ক্রোয়েশিয়া সফরের সময় তাঁর মাথায় প্রথম এই ধরনের পরিকল্পনা আসে। ক্রোয়িশিয়ায় পর্যটকদের জন্য 'গেম ও থ্রোন ট্যুর সার্কিট' তৈরি করা হয়েছে। 'গেম অফ থ্রোন' একটি জনপ্রিয় সিরিজগুলোর মধ্যে অন্যতম। এই ধরনের নাম সহজেই পর্যটকদের আকর্ষণ করে। সেখান থেকেই সতপাল মহারাজ করবেট টাইগার রিজার্ভে 'মোদী সার্কিট' তৈরির পরিকল্পনা করেন।

করবেট টাইগার রিজার্ভে নরেন্দ্র মোদী

করবেট টাইগার রিজার্ভে নরেন্দ্র মোদী

উত্তরাখণ্ডের পর্যটন বিভাগের তরফে জানানো হয়েছে, ২০১৯ সালে একটি টেলিভিশনের অনুষ্ঠানের শুটিংয়ের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করবেট টাইগার রিজার্ভের যে যে জায়গাগুলো পরিদর্শন করেছিলেন, 'মোদি সার্কিটে' সেইগুলো রাখা হবে। ডিস্কোভারি চ্যানেলের একটি জনপ্রিয় অনুষ্ঠান 'ওয়াইল্ড ভার্সেস ম্যান'। বিয়ার গ্রিলের পরিচালনায় এই অনুষ্ঠানের একটি পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশগ্রহণ করেছিলেন। এই পর্বটি করবেট টাইগার রিজার্ভে শুটিং করা হয়েছিল। শুটিংয়ের সময় মোদী বেশ কয়েরটি দুঃসাহসিক কাজ করেছিলেন।

প্রধানমন্ত্রীর দুঃসাহিক কাজ

প্রধানমন্ত্রীর দুঃসাহিক কাজ

২০১৯ সালের ১২ আগস্ট প্রধানমন্ত্রীর সঙ্গে বিয়ার গ্রিলসের পর্বটি দেখানো হয়। সেই সময় প্রবল বৃষ্টির মধ্যে নরেন্দ্র মোদী ও গ্রিলস অস্থায়ী কাঠের ভেলায় কোশি নদী পার করেছিলেন। কোশি নদীর তীর বরাবর তাঁরা বাঘের পায়ের ছাপ বরাবর বেশ খানিকটা হেঁটে যান। আত্মরক্ষার জন্য প্রধানমন্ত্রীর হাতে মাত্র একটি বর্শা ছিল। সেই বর্ষা আর পাঁচটা সাধারণ বর্শা ছিল না। জঙ্গল থেকে পাওয়া কাঠের ওপর ছরি বসিয়ে তা দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। এই শুটিংয়ের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর শৈশব, কৈশোর ও গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময়কার একাধিক অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন বিয়ার গ্রিলসের সঙ্গে।

জনপ্রিয়তা বাড়াবে ‘মোদী সার্কিট’

জনপ্রিয়তা বাড়াবে ‘মোদী সার্কিট’

করবেট টাইগার রিসার্ভের জনপ্রিয়তা এমনিতেই বেশি। উত্তরাখণ্ডে ঘুরতে যাওয়া সাধারণ মানুষকে করবেট টাইগার রিজার্ভ আকর্ষণ করে। উত্তরাখণ্ড পর্যটন বিভাগের তরফে মনে করা হচ্ছে, মোদি সার্কিটের সিদ্ধান্ত বাস্তবায়িত করার পর, করবেট টাইার রিজার্ভের জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেবে। ইতিমধ্যে উত্তরাখণ্ডের পর্যটনমন্ত্রীর এই পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়ে গিয়েছে। শুটিংয়ের সময় প্রধানমন্ত্রী কোথায় কোথায় গিয়েছিলেন, তা চিহ্নিতকরণ চলছে। করবেট টাইগার রিজার্ভের উচ্চ পদস্থ আধিকারিকরা জানিয়েছেন, বিয়ার গ্রিলসের সঙ্গে প্রধানমন্ত্রী যেখানে যেখানে গিয়েছিলেন, পর্যটকদের জন্য সেখানে থাকার ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। বর্তমানে থাকার জন্য উপযুক্ত জায়গা খোঁজার কাজ শুরু হয়েছে।

ছবি সৌ:ইউটিউব

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+