লকডাউন ভাঙার জেরে বিদেশিকে ৫০০বার 'সরি' লেখাল উত্তরাখন্ড পুলিশ
লকডাউন ভাঙার জেরে বিদেশিকে ৫০০বার 'সরি' লেখাল উত্তরাখন্ড পুলিশ
উত্তরাখন্ডের ঋষিকেশে লকডাউন বিধি ভাঙার দরুণ ১০ বিদেশিকে ক্ষমা চাওয়ার অভিনব পন্থা বাতলাল পুলিশ। সাদা পাতায় ৫০০ বার 'আমি লকডাউনের নিয়ম মানিনি। আমি ক্ষমাপ্রার্থী' লিখতে হয় বিদেশিদের।

কি জানিয়েছে উত্তরাখন্ড পুলিশ?
পুলিশকর্তা বিনোদ কুমার জানিয়েছেন, "গঙ্গার ধারে বিদেশিদের ঘোরাঘুরি করতে দেখে যখন তাঁদের কাছে কারণ জিজ্ঞাসা করেন, তখন তাঁরা বলেন তাঁরা লকডাউন শিথিল হয়ে যেসময়ে, সেই সময়ে বেরিয়েছেন। আমরা জানাই, এই সময় প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহের জন্য, নদীর ধারে ঘোরাঘুরি করার জন্যে নয়।"

কি ব্যবস্থা নেওয়া হয় অভিযুক্তদের বিরুদ্ধে?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধরা পড়ার পর তাঁদের হেফাজতে না নিয়ে এমন অভিনব শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয় যাতে তাঁরা এই শিক্ষা মনে রাখবেন। এরপরে বিদেশিদের বাড়ি পৌঁছে দেওয়া হয় বলে পুলিশ আধিকারিক সূত্রে খবর।

উত্তরাখন্ডে করোনা সংক্রমণের খবর কি?
উত্তরাখণ্ডের স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত কোনো নতুন আক্রান্তের খবর মেলেনি। রাজ্যে আক্রান্ত এখনও পর্যন্ত ৩৫, ৭জন সেরে উঠেছেন। সারা ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১০,৭৪১। মারা গেছেন প্রায় ৩৬০জন।












Click it and Unblock the Notifications