কংগ্রেস নেতাকে দেশের প্রয়োজন, রাহুল গান্ধীর নামে সম্পত্তি লিখে দিলেন উত্তরাখণ্ডের বৃদ্ধা

কংগ্রেস নেতাকে দেশের প্রয়োজন, রাহুল গান্ধীর নামে সম্পত্তি লিখে দিলেন উত্তরাখণ্ডের বৃদ্ধা

দেশের প্রয়োজন রয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। আর তাই তাঁর নামে গোটা সম্পত্তি লিখে দিলেন উত্তরাখণ্ডের ৭৮ বছরের প্রবীণা। দেরাদুনের বাসিন্দা ওই বৃদ্ধা ৫০ লক্ষ টাকা ও ১০ তোলা সোনা রাহুল গান্ধীর নামে লিখে দিয়েছেন।

কংগ্রেস নেতাকে দেশের প্রয়োজন, রাহুল গান্ধীর নামে সম্পত্তি লিখে দিলেন উত্তরাখণ্ডের বৃদ্ধা


পুষ্পা মুঞ্জিয়াল দেরাদুন আদালতে একটি উইল পেশ করেছেন, যেখানে রাহুল গান্ধীকে তাঁর সম্পত্তির মালিকানা দিয়েছেন। পুষ্পা মুঞ্জিয়াল নিজের ব্যাখায় জানিয়েছেন রাহুল গান্ধী এবং তাঁর ভাবনা দেশের জন্য প্রয়োজনীয়। তিনি জানান যে তিনি রাহুল গান্ধীর চিন্তাভাবনা দ্বারা খুব প্রভাবিত এবং সে কারণেই তিনি তাঁকে তাঁর সম্পত্তি দিচ্ছেন। কংগ্রেসের মেট্রোপলিটন সভাপতি লালচাঁদ শর্মা জানান যে পুষ্পা মুঞ্জিয়াল প্রাক্তন রাজ্য সভাপতি প্রীতম সিংয়ের বাসভবনে তাঁর সম্পত্তি রাহুল গান্ধীর নামে উইল করেছেন।

সোমবার দেশে জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। জ্বালানির দাম নিয়ে বর্তমান সরকারের সঙ্গে তাঁদের ইউপিএ সরকারের তুলনা টেনে আনে। তিনি দাবি করেছেন, ইউপিএ সরকারের থেকে মোদী সরকার জ্বালানির দাম বৃদ্ধির সমস্যা অনেক ভালভাবে মোকাবিলা করেছিল। তবে শুধু জ্বালানি তেল নয় দেশের বিভিন্ন সমস্যা নিয়েই বারে বারে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন রাহুল গান্ধী। প্রসঙ্গত, কিছুদিন আগেই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে গোহারা হেরেছে কংগ্রেস। তা নিয়ে দলের কাছে অস্বস্তিতে পড়তে হয়েছিল রাহুল গান্ধীকে। একের পর এক নির্বাচনে পরাজয়ের জেরে রাজস্থান ও ছত্তিশগড় ছাড়া আর কোথাও কংগ্রেস নেই। এই ভোটে পরাজয়ের পর আবার জনসংযোগ বাড়াতে রাজ্যে রাজ্যে দৌড়ে বেড়াচ্ছেন রাহুল গান্ধী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+