viral News: মুখে নয়, মন্ত্রীর পায়ের বুড়ো আঙুলে বাধা মাস্ক! ছবি দেখে চমকে উঠছে নেটিজেনরা

ভারতে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। আর এই পরিস্থিতিতে মাস্ক পরার জন্য বারবার সতর্ক করছেন বিশেষজ্ঞরা। তারই মধ্যে সামনে এল এক মন্ত্রীর ছবি, আর তা নিয়েই বিতর্ক। উত্তরাখণ্ডের মন্ত্রী স্বামী জাতিস্মরানন্দের পায়ে বাঁধা মাস্ক। পায়ের

ভারতে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। আর এই পরিস্থিতিতে মাস্ক পরার জন্য বারবার সতর্ক করছেন বিশেষজ্ঞরা। তারই মধ্যে সামনে এল এক মন্ত্রীর ছবি, আর তা নিয়েই বিতর্ক। উত্তরাখণ্ডের মন্ত্রী স্বামী জাতিস্মরানন্দের পায়ে বাঁধা মাস্ক। পায়ের বুড়ো আঙুলের সঙ্গে আটকানো মাস্কের ফিতে।

মুখে নয়, মন্ত্রীর পায়ের বুড়ো আঙুলে বাধা মাস্ক!

এ ভাবেই কোনও বৈঠকে বসে রয়েছেন তিনি।

শুধু তাই নয়, ওই ছবিতে দেখা যাচ্ছে আরও দুই মন্ত্রী বসে আছেন, তঁ!আদের মুখেও মাস্ক নেই। উপস্থিত ছিলেন বিষাণ সিং চুপাল, সুবিধ উনিয়াল ও আরও দুই নেতা। ঘরের মধ্যে বৈঠকে বসেছিলেন এই নেতারা। তবে ঠিক কোথায়, কখন ওই বৈঠক হয়েছে, তা জানা যায়নি।

বুধবার সেই ছবিই প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই এই ঘটনায় করোনার বিধি-নিষেধ না মানায় সমালোচনা করেছেন মন্ত্রীর.

হরিদ্বারের কংগ্রেস বিধায়ক কাজি নিজামুদ্দিন এই ছবি দেখে বলেন, 'মন্ত্রী স্বামী জাতিস্মরানন্দের পায়ের তলায় বাঁতা মাস্কের ছবি দেখে একটাই কথা মনে হচ্ছে, উনি এবং ওনাদের সরকার করোনার বিধি-নিষেধকে পায়ের তলায় রাখেন।

কংগ্রেসের মুখপাত্র গরিমা দাসাউনি বলেন, 'যখন দেশ জুড়ে লক্ষ লক্ষ মানুষের প্রাণ নিয়েছে করোনা, তখন স্বামী জাতিস্মরানন্দ কোন বার্তা দিচ্ছেন? মানুষকে কি মাস্ক পায়ের তলায় রাখা শেখাচ্ছেন?' আপের তরফেও এই মন্ত্রীর তীব্র সমালোচনা করা হয়েছে।

দলের মুখপাত্র অমরজিৎ সিং রাওয়াত বলেন, 'এই ছবি প্রমাণ দিচ্ছে যে বিজেপি নেতারা করোনাকে গুরুত্ব দেন না। তাদের সরকারের দায়িত্বহীনতার জন্যই ভারতে করোনার দ্বিতীয় ঢেউ এসেছে। এই ধরনের ব্যবহারের জন্য মন্ত্রীর ক্ষমা চাওয়া উচিৎ।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে একটি সার্ভে প্রকাশ করা হয়। যেখানে মাস্ক লোক পড়ছে কিনা সে বিষয়ে একটি সার্ভে করা হয়। তাতে লোকজন জানায়, মাক্স পড়তে ভালো লাগে না। কারণ একটা অংশ জানিয়েছে এতে দমবন্ধ হয়ে আসে তাদের।

কিছু মানুষ জানান, তাঁরা মাস্ক পড়েন না কারণ তাঁরা ভিড়ে সোশ্যাল ডিসটেস্ট মানেন। ওই সার্ভএতে এমন কিছু বক্তব্য উঠে এসেছে যা আরও ভয় ধরিয়ে দিতে কার্যত বাধ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+