উত্তরাখণ্ডের মন্ত্রীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ

উত্তরাখণ্ডের মন্ত্রীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ
নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি : উত্তরাখণ্ডে কংগ্রেস মন্ত্রী হরক সিং রাওয়তের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠল। এইঘটনায় দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

নির্যাতিতার দাবি, গত বছর সেপ্টেম্বরে চাকরির খোঁজে যখন তিনি রাওয়াতের বাড়ি যান তখনই তাঁর উপর রাওয়াত জোর জবরদস্তি করে বলে অভিযোগ। মীরাটের বাসিন্দা ওই মেয়েটি। বয়স বছর ২০-২২। আইনে স্নাতক তিনি।

এতদিন ভয়ে অভিযোগ দায়ের করতে পারেননি বলে জানিয়েছেন নির্যাতিতা। তার কথায়, আমার ভয় হয়েছিল, যদি মন্ত্রী নিজের প্রভাব খাটিয়ে আমাকে বা আমার পরিবারকে আরও কোনও বিপদে ফেলে দেন।

যদিও এবিষয়ে রাওয়াতের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি আমার কাজে ব্যস্ত, এবিষয়ে কোনও তথ্য আমার কাছে নেই। এই ঘটনায় রাজ্য সরকার অভিযুক্ত মন্ত্রীর বিরুদ্ধে আভ্যন্তরীন তদন্তের নির্দেশ দিয়েছেন। যদিও বিরোধীরা পদত্যাগের দাবি জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত জানিয়েছেন, তিনি নিজে সমস্ত রিপোর্ট খতিয়ে দেখবেন। তারপরেই এবিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

সূত্রের খবর অনুযায়ী, অভিযুক্ত মন্ত্রীর অভিযোগ, নির্বাচনের মরশুমে সুযোগ নিতে রাজনৈতিক খেলায় মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে তাঁকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+