প্রবল তুষারপাত সঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস! আবহাওয়া বদলে বড় বার্তা সরকারের
শুরু হয়েছে কেদারনাথ যাত্রা! আর তার আগেই অ্যালার্ট জারি করল উত্তরাখন্ড সরকার। আগামী কয়েকদিনের মধ্যেই কেদারনাথ ধামে প্রবল বৃষ্টি সম্ভাবনা রয়েছে। এমনকি হতে পারে তুষারপাতও। এই অবস্থায় কেদারনাথ যাত্রীদের জন্যে সতর্কবার্তা জারি করা হল সরকারের তরফে। সাবধানে যাত্রা করার কথাও বলা হয়েছে। ইতিমধ্যে সেখানে মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। মাঝে মধ্যেই তুষারপাত হচ্ছে। এই অবস্থায় ভক্তদের সতর্ক হওয়ার কথা বলা হয়েছে।
উত্তরাখন্ডের ডিজিপি অশোক কুমার জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় কেদারনাথে ভারী তুষারপাত হয়েছে। এই অবস্থায় তীর্থযাত্রীদের সতর্ক থাকার কথা বলা হয়েছে। পাশাপাশি পরিবেশ-পরিস্থিতির কথা মাথায় রেখেই যাত্রা শুরু করার কথাও বলা হয়েছে ডিজিপির তরফে। যদিও সরকারের তরফে দীর্ঘ এই যাত্রাপথে একাধিক ক্যাম্প খোলা হয়েছে। খোলা হয়েছে সাস্থব্য ক্যাম্পও। যে কোনও পরিস্থিতিতে স্বাস্থ্যকেন্দ্রগুলিতে যোগাযোগ করতে বলা হয়েছে।

পাশাপাশি সরকারের তরফে গোটা পরিস্থিতির উপর নজর রাখতে বলা হয়েছে। গোটা যাত্রাপথের উপর মনিটারিং করা হচ্ছে। অক্ষয় তৃতীয়াকে মাথায় রেখে চার ধাম যাত্রা শুরু হয়েছে। চার ধাম যাত্রা যাতে ভক্তদের ভালো হয় সেদিকে তাকিয়ে ইতিমধ্যে সরকারের তরফে একাধিক ব্যবস্থা করা হয়েছে। তীর্থযাত্রীদের জন্যে বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে। এই প্রসঙ্গে সে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ইতিমধ্যে গোটা পরিস্থিতির বিষয়ে বিস্তারিত তথ্য নিয়েছেন বলে জানা গিয়েছে। এমনকি খোদ স্বাস্থ্যমন্ত্রী নিজে প্রত্যেকটি সাস্থ্য কেন্দ্র খতিয়ে দেখেছে বলে জানা গিয়েছে।
স্বাস্থ্যসচিব জানিয়েছেন, চার ধাম যাত্রা যাত্রার জন্যে স্বাস্থ্য দফতরের তরফে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রস্তুত চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরাও। অস্কিজেন থেকে শুরু করে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি যাত্রা নিয়ে ইতিমধ্যে এসওপিও জারি করা হয়েছে। যেখানে যাত্রীদের ভ্রমণের সময় পাহাড়ের আবহাওয়ার সঙ্গে নিজেদের শরীরকে মানিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে দীর্ঘ যাত্রাপথে একাধিকবার বিশ্রাম নেওয়ার কথাও বলা হয়েছে।

অন্যদিকে আঁটসাঁট করা হয়েছে চারধামের নিরাপত্তা ব্যবস্থা। শতাধিকেরও বেশি জায়গা থেকে ভক্তদের উপর নজর রাখা হবে বলে জানা গিয়েছে। সরকার জানিয়েছে, এবার কেদারনাথগ যাত্রার উপর বিশেষ নজর রাখা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, কয়েক হাজার তীর্থযাত্রী কেদারনাথ যাত্রা করেন। পাশাপাশি বদ্রিনাথ, গঙ্গোত্রী, জমুনাত্রী একসঙ্গেই দর্শন করেন ভক্তরা। কথায় আছে চার ধাম দর্শনে পুণ্য লাভ হয়।












Click it and Unblock the Notifications