উত্তরাখণ্ডের বিপর্যয়ে বেড়েই চলেছে মৃতের সংখ্যা, এখনও খোঁজ মিলল না বাংলার ৬ জনের
উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয়ে বেড়েই চলেছে মৃতের সংখ্যা৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, ৩২টি দেহ উদ্ধার হয়েছে৷ এখনও নিখোঁজ ২০৬ জন৷ যাঁদের মধ্যে ২৫-৩৫ জন আটকে রয়েছেন তপবন বিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে৷ এই মুহূর্তে সেনা এবং রাজ্য ও কেন্দ্রের বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৬০০ সদস্য জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছেন৷

বাংলার ৬ শ্রমিক এখনও নিখোঁজ
উত্তরাখণ্ডে কাজে গিয়ে নিখোঁজ পুরুলিয়ার দুই শ্রমিক। পুরুলিয়ার আড়ষা থানার বাগানডি গ্রামের বাসিন্দা ওই দুই শ্রমিকের নাম শুভঙ্কর তন্তুবায় ও অশ্বিনী তন্তুবায়। এদিকে এখনও খোঁজ মেলেনি মহিষাদলের লালু জানা বুলা জানা সহ চারজন। এছাড়াও জোশীমঠ এলাকার ধৌলি গঙ্গা উপত্যকায় ঋষিগঙ্গা জলবিদ্যুত্ কেন্দ্রে কর্মরত বহু শ্রমিককে খুঁজে পাওয়া যাচ্ছে না।

সুড়ঙ্গে নেমে উদ্ধার কাজ চলছে
২.৫ কিলোমিটার দীর্ঘ তপবন বিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে নেমে উদ্ধার কাজ চলে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত৷ আজ সকালেও আইটিবিপি, এনডিআরএফ, এসডিআরএফ ও সেনা সুড়ঙ্গে নেমে উদ্ধারকাজ শুরু করেছে৷ এখনও অবধি সুরঙ্গের ১২০ মিটার ভেতরে ঢোকা গিয়েছে৷ সুড়ঙ্গের গভীরে জমে থাকা ছাই ও জলের কারণে উদ্ধারকাজে চালানো কঠিন হয়ে হচ্ছে৷

মৃতদের শনাক্তকরণে একটি হোয়াটসঅ্য়াপ নম্বর চালু
এদিকে, মৃতদের শনাক্তকরণে একটি হোয়াটসঅ্য়াপ নম্বর চালু করেছে উত্তরাখণ্ড প্রশাসন৷ নম্বরটি হল ৭৫০০০১৬৬৬৬৷ এই নম্বরে নিখোঁজের ফটো পাঠালে দেহ শনাক্ত করে পরিবারকে জানানো হবে৷ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত এই বিষয়ে বলেন, 'আটকে রয়েছেনে৷ তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে৷ নজিরবিহীন দুর্যোগে সুড়ঙ্গে যাঁরা আটকে পড়েছেন তাঁদের বাঁচানোই প্রাথমিক কাজ।'












Click it and Unblock the Notifications