Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গঙ্গা কি ভয়াল হবে বঙ্গেও, উত্তরাখণ্ডের বিপর্যয়ে বাড়ছে উদ্বেগ, রাতভর উদ্ধারকাজ, এখনও নিখোঁজ বহু

গঙ্গা কি ভয়াল হবে বঙ্গেও, উত্তরাখণ্ডের বিপর্যয়ে বাড়ছে উদ্বেগ, রাতভর উদ্ধারকাজ, এখনও নিখোঁজ বহু

উত্তরাখণ্ডের গ্লেসিয়ার ফেটে বিপর্যয়ের আতঙ্ক নেমে এসেছে সমতলেও। উত্তর প্রদেশেও গঙ্গার জল বাড়তে পারে আশঙ্কায় জারি করা হয়েছে সতর্কতা। সেই অঁাচ কি এবার বাংলাতেও এসে পড়বে প্রমাদ গুণছেন বিশেষজ্ঞরা। কারণ ইতিমধ্যেই গঙ্গার জল বাড়তে শুরু করেছে। হরিদ্বার হৃষিকেশে সতর্কতা জারি করা হয়েছে। গঙ্গার তীরবর্তী এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। উত্তর প্রদেশেও জারি হয়েছে সেই সতর্কতা।

ফুঁসছে গঙ্গা

ফুঁসছে গঙ্গা

উত্তরাখণ্ডে গ্লেসিয়ার ফেটে বিপর্যয়ে বাড়তে শুরু করেছে গঙ্গার জল। অলকানন্দী ফুঁশছে। চামোলি থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। উত্তরাখণ্ডে গঙ্গার জল বাড়তে শুরু করেছে একাধিক জায়গায়। তার রেশ ধরেই উত্তর প্রদেশেও গঙ্গার জলস্তর বাড়ার আশঙ্কায় জারি করা হয়েছে সতর্কতা। গঙ্গার তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। সতর্ক রয়েছে প্রশাসনও। তার রেশ বঙ্গেও পড়তে পারে এমন আশঙ্কা দেখা দিয়েছে। গঙ্গার জলস্তর বাড়তে বাড়তে বঙ্গেও তার প্রভাব পড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।

 রাতভর উদ্ধারকাজ

রাতভর উদ্ধারকাজ

উত্তরাখণ্ডে এখনও পর্যন্ত ১০ জনের দেহ উদ্ধার করা গিয়েছে। জোশীমঠ থেকে ১০ জনের দেহ উদ্ধার হয়েছে। এখনও নিখোঁজ ১৭০ জনের মতো। ঋষিগঙ্গা জলবিদ্যুৎ প্রকল্পে যাঁরা কাজ করছিলেন মূলত তাঁদেরই কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তপোভান এলাকায় রাতভর উদ্ধারকাজ চালিয়েছেন আইটিবিপির জওয়ানরা। তাঁদের সঙ্গে উদ্ধারকাজে হাত মিলিয়েছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরাও। স্থানীয় প্রশাসনই উদ্ধারকাজে সহযোগিতা করছে।

 ক্ষতিপূরণ ঘোষণা

ক্ষতিপূরণ ঘোষণা

ইতিমধ্যেই উদ্ধারকাজ কীভাবে চলছে তা খতিয়ে দেখেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। চামোলিতে আইটিবিপি জওয়ানদের উদ্ধারকাজ খতিয়ে দেখেছেন। তিনি ইতিমধ্যেই উত্তরাখণ্ড সরকার মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে। তারমধ্যে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে। গুরুতর জখমদের চিকিৎসায় ৫০,০০০ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। উত্তরাখণ্ড সরকারকে সাহায্যের সবরকম সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কেদারনাথের স্মৃতি ফিরে এল

কেদারনাথের স্মৃতি ফিরে এল

২০১৩ সালে কেদারনাথ বিপর্যয়ের স্মৃতি ফিরে এল উত্তরাখণ্ডে। সেবার মেঘ ফাটা বৃষ্টিতে হৃদ ফেয়ে ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে পড়েছিল উত্তরাখণ্ড। প্রকৃতির সেই ধ্বংসলীলা সামাল িদতে ১ বছরের বেশি সময় লেগেছিল। আবারও গ্লেসিয়ার ফেটে প্রায় সেই ধ্বংসলীলার মুখোমুখি হতে হয়েছে উত্তরাখণ্ডের বাসিন্দাদের। এবার মৃতের সংখ্যা ২০০ ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+