দেওরের সামনেই গণধর্ষণ! ভিডিও করার হুমকি দিয়ে নির্যাতন, নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে প্রশাসন, ঘটনা কী?
উত্তরাখণ্ডে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ উঠেছে যে, বন্দুক দেখিয়ে এক বিবাহিত মহিলাকে তাঁর দেওরের সামনেই গণধর্ষণ করা হয়েছে। ঘটনাটিতে এলাকাজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

পুলিশ জানিয়েছে যে, রবিবার রাত প্রায় ৯টা নাগাদ গান্ধী পার্কে সারাস মেলা দেখে ওই মহিলা এবং তাঁর দেওর বাড়ি ফিরছিলেন। ফেরার পথে বাইপাসের কাছে দু'টি মোটরবাইকে চেপে তিন যুবক তাঁদের পথ আটকে দেয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, অভিযুক্তরা দেওরের পরিচিত। যে তথ্য ঘটনাটিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
অভিযোগ যে, বন্দুক তাক করে ভয় দেখিয়ে মহিলাকে জোর করে নির্জন এক এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে এক একজন করে তাঁর উপর নির্যাতন চালাতে থাকে। বাধা দিতে গেলে ধারালো অস্ত্র দিয়ে তাঁর বাঁ হাতে আঘাত করা হয়। এখানেই শেষ নয়, ঘটনাটির ভিডিও রেকর্ড করে তা সামাজিক মাধ্যমেও ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
পরবর্তীতে রামপুরা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয় এবং মামলাটির তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। ইতিমধ্যেই একটি বিশেষ তদন্তকারী দল গঠনই করা হয়েছে। অভিযুক্তদের সাথে দেওরের পরিচয় থাকায় তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রশাসন জানিয়েছে যে, সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনেই নির্যাতিতার পরিচয় গোপন রাখা হবে। নৃশংস এই ঘটনাটিতে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। তাড়াতাড়ি অভিযুক্তদের গ্রেফতার এবং কড়া শাস্তির দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications