Uttarakhand poll 2022: ভোট লড়বেন না ত্রিবেন্দ্র রাওয়াত, নাড্ডাকে চিঠি লিখে কী জানালেন তিনি

Uttarakhand poll 2022: ভোট লড়বেন না ত্রিবেন্দ্র রাওয়াত, নাড্ডাকে চিঠি লিখে কী জানালেন তিনি

উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে লড়বেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র রাওয়াত। বিজেপির সর্বাভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি লিখে জানিয়েছেন সেকথা। তিনি চিঠিতে লিখেছেন ভোটে প্রার্থী হয়ে লড়তে চান না তবে দল যাতে জেতে তার জন্য কাজ করবেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য দলের একাধিক নেতার অসন্তোষ রয়েছে ত্রিবেন্দ্র রাওয়াতের উপরে।

ভোটে লড়বেন না ত্রিবেন্দ্র রাওয়াত

ভোটে লড়বেন না ত্রিবেন্দ্র রাওয়াত

উত্তর প্রদেশের মত উত্তরাখণ্ড নিয়েও চাপ বাড়ছে বিজেপির। দলের অন্দরেই বিদ্রোহ মাথা চারা দিতে শুরু করেছে। ভোটের দিন ঘোষণার পরেই আরও বেশি করে বিক্ষোভ প্রকাশ্যে আসতে শুরু করেছে। উত্তরাখণ্ডে বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি ভোটে লড়বেন না। উত্তরাখণ্ডে বিজেপির জয়ের পর প্রথমে তাঁকেই মুখ্যমন্ত্রীর পদে বসিয়েছিলেন নাড্ডারা। কিন্তু বছর তিনেকের মধ্যে তাঁর বিরুদ্ধে নাড্ডার কাছে নালিশ জানাতে শুরু করেন অন্যন্য বিধায়করা। তারপরেই তাঁকে সরিয়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রী পদ থেকে। গত ১৮ জানুয়ারি তিনি জানিয়েছেন ভোটে লড়বেন না এবার।

নাড্ডাকে চিঠি

নাড্ডাকে চিঠি

১৮ জানুয়ারি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে চিঠি লিখে নিজের ভোটে না দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন ত্রিবেন্দ্র রাওয়াত। ভোটে তিনি লিখেছেন, মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামির নেতৃত্বে এখন যুব নেতাদের এগিয়ে আসার কথা। পার্টির পরিস্থিতি এখন আর আগের মত েনই। অনেকটাই বদলে গিয়েছে। এই পরিবর্তিত পরিস্থিতি তিনি ভোটে লড়তে চান না। বিজেপি নেতৃত্ব যাতে ফের ক্ষমতায় আসে সেটা নিশ্চিত করত তিনি কাজ করে যাবেন বলে জানিয়েছেন। জানা গিয়েছে সম্প্রতি দিল্লিতে গিয়েছিলেন তিনি। সেখানে জেপি নাড্ডা এবং অমিত শাহের সঙ্গে দেখা করেও সেকথা জানিয়েছিলেন।

পার্টির হয়ে কাজ করতে চান

পার্টির হয়ে কাজ করতে চান

ত্রিবেন্দ্র সিংকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হয়েছিল ২০২১ সালে। তাঁর মন্ত্রিসভার সদস্যরাই তাঁর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে এসেছিলেন নাড্ডাকে। তারপরেই দিল্লিতে জরুির তলব করে তাঁকে সরে যেতে বলা হয়। এই ঘটনা রীতিমত শোরগোল ফেলে দিয়েছিল রাজ্য রাজনীতিতে। সেকারণেই হয়তো তিনি আর ভোটে লড়তে চাইছেন না। তবে দলের হয়ে কাজ করতে চান বলে জানিয়েছেন নাড্ডাকে। দল তাঁর আবেদনের মর্যাদা রাখবে বলে জানিয়েছে।

কেন ভোটে লড়ছেন

কেন ভোটে লড়ছেন

ত্রিবেন্দ্র রওয়াতের মত শক্তিশালী বিজেপি নেতা ভোটে লড়ছেন না কেন এই নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। ওয়াকিবহাল মহলের মতে তাঁকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে পার্টি েয বিশ্বাস হারিয়েছে সেকারণেই তিনি ভোটে লড়তে চাইছেন না। কারণ তাঁর উপর দল বিশ্বাস রাখেনি। সেই বিশ্বাস যতদিন না ফিরে পাচ্ছেন ততদিন তিনি ভোটে লড়বেন না বলেই জানিেয়ছেন। এদিকে উত্তরাখণ্ডের বিজেপি নেতৃত্ব জানিয়েছে যদি পার্টি তাঁর ইচ্ছে অনুযায়ী কাজ না করে তাহলে তাঁকে দেরাদুন এবং ঋষিকেশের মাঝে দইওয়ালার টিকিট দেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+