Uttarakhand Election 2022: প্রয়োজনে ঘেউ ঘেউ করবেন! নিজেকে উত্তরাখণ্ডের প্রহরী দাবি করে শাহকে নিশানা রাওয়াতের
তাঁর বিরুদ্ধে করা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির (BJP) শীর্ষ নেতা অমিত শাহের (Amit Shah) করা মন্তব্যের জবাব দিলেন উত্তরাখণ্ডের (Uttarakhand) প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস (Congress) নেতা হরিশ রাওয়াত (Harish
তাঁর বিরুদ্ধে করা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির (BJP) শীর্ষ নেতা অমিত শাহের (Amit Shah) করা মন্তব্যের জবাব দিলেন উত্তরাখণ্ডের (Uttarakhand) প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস (Congress) নেতা হরিশ রাওয়াত (Harish Rawat)। পাশাপাশি নিজেকে উত্তরাখণ্ডের প্রহরী বলেও দাবি করেছেন তিনি।

অমিত শাহকে নিশানা
অমিত শাহকে নিশানা করে হরিশ রাওয়াত বলেছেন, অমিত শাহ বড় কথা বলেছেন, যা বিজেপির সংস্কৃতি। এইভাবেই তারা বিরোধীদলের কর্মীদের দেখে থাকে। অমিত শাহ বলেছিলেন, ধোবীকা-না ঘর কা না ঘট কা--' তবে তিনি কুকুর শব্দটি বলেননি। হরিশ রাওয়াত বলেন, যদি তিনি রাজনৈতিক বিরোধীকে এইভাবেই দেখেন, তাহলে তাঁর বোঝাপড়া কী হতে পারে?

তিনি উত্তরাখণ্ডের প্রহরী
প্রবীন কংগ্রেস নেতা বলেছেন, তিনি জানেন, তাঁদের ধর্মে কুকুর হল ঈশ্বরের প্রহরী, তারা বাড়ি পাহাড়া দেয়। এরপর তিনি বলেন, যদি তাই হয়, তাহলে তিনি উত্তরাখণ্ডের প্রহরী। আর উত্তরাখণ্ডের জন্য যদি তাঁকে ঘেউ ঘেউ করতে হয়, তাহলে তিনি ঘেউ ঘেউ করবেন। তাঁকে যদি বলতে হয় তিনি বলবেন। তিনি আরও বলেছেন, যদি কামড়ানোর প্রয়োজন হয়, তাহলে তিনি তাই করবেন।
হরিশ রাওয়ার দাবি করেছেন উত্তরাখণ্ডে জয়ের পথে কংগ্রেস। উত্তরাখণ্ডে জনগণের সঙ্গে বিজেপির লড়াই হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। মহাভারতের কথা উল্লেখ করে প্রবীণ কংগ্রেস নেতা বলেছেন, নির্বাচনে কংগ্রেসের ভূমিকা মহাভারতে কৃষ্ণ অর্জুনকে যা বলেছিলেন ঠিক তারই মতো।

হিজাব নিয়ে বিজেপিকে আক্রমণ
হিজাব বিতর্ক নিয়ে হরিশ রাওয়াত বিজেপিকে নিশানা করেছেন। তিনি কটাক্ষ করে বলেছএন বিজেপি হিজাব, খিজাব, তেজাবকে ইস্যুতে স্বাগত জানিয়েছে। কিন্তু উত্তরাখণ্ডের মানুষ এসবে বিশ্বাস করে না। বিজেপি এব্যাপারে নোংরা রাজনীতি করছে বলেও অভিযোগ করেছেন তিনি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেছেন, উত্তরাখণ্ডে কোনও ক্রেতা নেই। জনসাধারণ পিচ তৈরি করেছে, যে সফলভাবে খেলতে পারবে, তারাই জিতবে বলেও জানিয়েছেন তিনি। বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি উত্তরাখণ্ডে প্রভাব ফেলতে পারবে না বলেও মন্তব্য করেছেন তিনি। হরিশ রাওয়ার বলেছেন, প্রধানমন্ত্রী মোদী-সহ বিজেপির শীর্ষ নেতারা চেষ্টা করেছেন, কিন্তু উত্তরাখণ্ডে মানুষ পিচের ওপরে সার, জল দেবেন না।

পঞ্জাবে কংগ্রেসের সরকার
অন্যদিকে পঞ্জাবে কংগ্রেস সরকার গঠন করবে বলে নিশ্চিত হরিশ রাওয়াত। তাঁর দাবি কংগ্রেস উত্তরাখণ্ড, পঞ্জাব, গোয়া এবং মনিপুরে জয়ী হবে। আর কংগ্রেসই উত্তর প্রদেশে বিজেপির হারের কারণ হবে বলেও মন্তব্য করেছেন তিনি। যা প্রিয়ঙ্কা গান্ধীর জন্যই সম্ভব হবে বলেও মন্তব্য করেছেন তিনি।












Click it and Unblock the Notifications