Uttarakhand Death: চামোলিতে নমামি গঙ্গে প্রকল্পে বড় দুর্ঘটনা! কমপক্ষে ১৫ জনের মৃত্যু

Uttarakhand Death: উত্তরাখণ্ডের চামোলি জেলার নমামি গঙ্গে প্রকল্পে বড় দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মৃতদের মধ্যে বেশ কয়েকজন পুলিশ কর্মী রয়েছেন বলে জানা গিয়েছে।

চামোলির ঘটনায় ( Uttarakhand Death) শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বিচার বিভাগীত তদন্তের নির্দেশ দিয়েছেন। চামোলির পুলিশ সুপার জানিয়েছেন, অলকানন্দা নদীর তীরে একটি ট্রান্সফর্মার বিস্ফোরণে অনেকের মৃত্যু হয়েছে। অনেকেই গুরুতর আহত হয়েছেন। হাসপাতাল ও ঘটনাস্থলে পৌঁছেছেন সরকারি আধিকারিকরা।

উত্তরাখণ্ডে মৃত্যু

উত্তরাখণ্ড পুলিশের এডিজি ভি মরুগেসান বলেছেন, পুলিশের এক এসআই এবং পাঁচ হোমগার্ড-সহ ১৫ জনের মৃত্যু হয়েছে। এব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি। প্রথামিকভাবে জানা গিয়েছে রেলিং বিদ্যুৎস্পৃষ্ট হলে সেখানে থাকা লোকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।

এদিনের দুর্ঘটনায় ক্ষুব্ধ মানুষজন এই ঘটনায় ( Uttarakhand Death) বিদ্যুৎ বিভাগের গাফিলতিকে দায়ী করেছেন। তারা বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের দাবি করেছেন। এদিকে এই দুর্ঘটনার খবর পাওয়ার পরেই প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হয়। পরে সেখানে ঘটনাস্থলে য়ায় ত্রাণ ও উদ্ধারকারী দল।

স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, ২১ জন তড়িদাহত হয়েছিলেন। তাঁদের মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে ( Uttarakhand Death)। বাকিদের অবস্থা আশঙ্কাজনক। মুখ্যমন্ত্রী জানিয়েছে বাকি আহতদের উন্নত চিকিৎসার জন্য ঋষিকেশে স্থানান্তরিত করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+