উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টিতে ভূমি ধস, ২৫ জনের মৃত্যুর আশঙ্কা
মেঘ ভাঙা বৃষ্টির জেরে উত্তরাখণ্ডের মালপা গ্রামে ভয়াবহ ভূমি ধসে ২৫জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। মৃতদের মধ্য ৬ জন সেনা জওয়ান থাকতে পারেন বলে খবর।
মেঘ ভাঙা বৃষ্টির জেরে উত্তরাখণ্ডের মালপা গ্রামে ভয়াবহ ভূমি ধসে ২৫জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। মৃতদের মধ্য ৬ জন সেনা জওয়ান থাকতে পারেন বলে খবর। এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ৬ টি মৃতদেহ। উল্লেখ্য, কৈলাস মানস সরোবর যাওয়ার পথে এই মালপা গ্রামটি পড়ে।

ভূমি ধসের জেরে এলাকার ঘটিয়াবাগারের একটি সেনা ক্যাম্প ভেসে চলে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরাখমণ্ডের পিথোরাগড়। মৃতদের খোঁজে উচ্চ পর্যায়ের তল্লাশি অভিযান শুরু করেছে সেনা। নিখোঁজ সেনা জওয়ানদের মধ্যে রয়েছেন একজন জুনিয়র কমিশনড জওয়ান। ৫ জন সেনা জওয়ানও নিখওঁজ রয়েছেন।
প্রশাসনের মতে, প্রায় ১৫ থেকে ২০ জন জওয়ান মালপা গ্রাম থেকেই শুধু নিখোঁজ হয়েছেন। এই এলাকাতেই ১৯৯৮ সালে সবচে.য়ে ভয়াবহ বূমি ধসে মারা গিয়েছিলেন প্রায় ২০০ জন।












Click it and Unblock the Notifications