Uttarakhand: উত্তরাখণ্ডে খাদে পড়ল যাত্রীবাহী বাস, মৃত ২২! আহত বহু মানুষ
Uttarakhand: ভয়াবহ পথ দুর্ঘটনা উত্তরাখণ্ডে! আলমোড়া-সল্ট এলাকায় দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। খবর অনুযায়ী, মেরকুলার কাছে কুপিতে বাসটি গভীর খাদে পড়ে যায়। ঘটনায় এখনও পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আহত অবস্থায় বেশ কয়েকজন উদ্ধার করা হয়েছে বলে খবর। তবে এখনও পর্যন্ত বহু মানুষের খোঁজ নেই বলে একাধিক সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে।
যদিও একেবারে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সে রাজ্যের উদ্ধারকারী দলকে উদ্ধারকাজে নামানো হয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন উত্তরাখণ্ডের পুলিশ এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। গোটা ঘটনা সরজমিনে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে (Uttarakhand) ।

জানা যাচ্ছে, অভিশপ্ত ওই বাসে অন্তত ৪৫ জন যাত্রী ছিলেন। স্থানীয় পিড়ো জেলা থেকে রামনগরের উদ্দেশ্যে আসছিল বাসটি। আর সেই উত্তরাখণ্ডের কুপি বলে এলাকায় বাসটি পাহাড়ের গভীর খাতে পড়ে যায় বলে জানা যাচ্ছে। কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। তবে নিয়ন্ত্রন হারিয়ে এই ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে বাসের পারমিট সহ প্রত্যেকটি বিষয় খতিয়ে দেখা হবে বলে সরকারি আধিকারিকরা জানিয়েছেন।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় জেলাশাসক জানিয়েছেন ইতিমধ্যে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। পাঠানো হয়েছে হাসপাতালেও। তবে অনেকের আটকে থাকার আশঙ্কার কথা জানিয়েছেন ওই আধিকারিক। তবে সবাইকে উদ্ধার করা হবে। জেলাশাসক জানিয়েছেন, সকাল ৯টায় এই ঘটনা ঘটেছে। দুর্ঘটনাগ্রস্থ বাসে থাকা যাত্রীরাই কোনও ভাবে দুর্ঘটনার খবর জানিয়েছেন বলে দাবি।
ইতিমধ্যে এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের (Uttarakhand) মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামী। গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। এমনকি প্রশাসনের আধিকারিকদের সমস্ত নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী একযোগে এই উদ্ধারকাজ চালাচ্ছে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় একাধিক হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। যাদের পরিস্থিতি আশঙ্কাজনক তাঁদের এয়ারলিফট করে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলেও জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications