UCC in Uttarakhand: উত্তরাখণ্ডে চালু অভিন্ন দেওয়ানি বিধি, ‘সংবিধান প্রণেতাদের যথাযোগ্য সম্মান,’ বললেন ধামী

UCC In Uttarakhand: বহু বিতর্ক পেরিয়ে অবশেষে সরকারিভাবে উত্তরাখণ্ডে লাগু হয়ে গেল অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code)। ভারতের মধ্যে প্রথম রাজ্য হিসেবে ইউসিসি লাগু করল উত্তরাখণ্ড। সোমবার ২৭ জানুয়ারি দুপুরে দেহরাদুনে একটি অনুষ্ঠানে ইউসিসি পোর্টালের সূচনা ও নিয়মাবলী প্রকাশ করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামী (Pushkar Singh Dhami)।

এসংক্রান্ত গেজেট নোটিফিকেশনেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই আইনে সমাজে সাম্য প্রতিষ্ঠা হবে বলে এর আগে জানিয়েছিলেন ধামী। এদিন ইউসিসি লাগুর পর মুখ্যমন্ত্রী বলেন, "উত্তরাখণ্ডে ইউসিসির বাস্তবায়ন করে সংবিধান প্রণেতা বিআর আম্বেদকর-সহ বাকিদের সম্মান ও শ্রদ্ধার্ঘ্য জানানো হল।"

UCC

পোর্টালের উদ্বোধন করে ধামী বলেন, "এই মুহূর্ত থেকে গোটা উত্তরাখণ্ডে লাগু করা হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি। একইসঙ্গে এই মুহূর্ত থেকে উত্তরাখণ্ডের সমস্ত নাগরিকদের জন্য সাংবিধানিক অধিকারও সমান গণ্য হবে। ধর্ম নির্বিশেষে মহিলাদের সমান অধিকার চালু করা হল উত্তরাখণ্ডে।"

ইউসিসির আওতায় ধর্ম নির্বিশেষে সকল মানুষকে বিয়ে, বিবাহ বিচ্ছেদ, জমি-সম্পত্তি ও উত্তরাধিকার সংক্রান্ত অভিন্ন আইনের (Uniform Law) আওতায় আনা হল। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিধানসভায় বিল পাস হলেও এতদিন কার্যকর হয়নি এই আইন। অবশেষে তা লাগু হল সোমবার।

দেশকে আরও উন্নত ও সংগঠিত করতে এবং আত্মনির্ভরশীল ভারত গড়তে প্রধানমন্ত্রীর যে মহাযজ্ঞ চলছে, তারই অঙ্গ হিসেবে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করা হল বলে জানান মুখ্যমন্ত্রী। যদিও স্বাভাবিকভাবেই কংগ্রেস এর তীব্র বিরোধিতা জানিয়েছে।

উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি চালুকে পাইলট প্রজেক্ট বলে খোঁচা দিয়েছে হাত শিবির। কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভি বলেন, "অভিন্ন দেওয়ানি বিধি একটি নির্দিষ্ট রাজ্যে কীভাবে লাগু করা যায়? 'অভিন্ন' বলে এখন শুধু একটি রাজ্যেই লাগু করা হয়েছে।"

অভিন্ন দেওয়ানি বিধির ৭৫০ পেজের খসড়ায় সাতটি সিডিউলে ৩৯২টি ধারা রয়েছে। ২০২২ সালে সরকারের তৈরি বিশেষজ্ঞ কমিটি সেই খসড়া তৈরি করেছে। পাঁচ সদস্যের সেই কমিটির শীর্ষে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই।

গত বছর ২ ফেব্রুয়ারি তিনি খসড়া প্রস্তাব পেশ করেন, ৪ ফেব্রুয়ারি তা পাস করা হয় বিধানসভার বিশেষ অধিবেশনে। ২৮ ফেব্রুয়ারি তাতে অনুমোদন দেন রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল গুরমীত সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+