গরু জাতীয় 'মাতা'! বিধানসভায় প্রস্তাব পাশ মোদীর দল শাসিত রাজ্যে
গরুকে জাতীয় মাতা হিসেবে ঘোষণার প্রস্তাব পাশ হয়ে গেল উত্তরাখণ্ড বিধানসভায়। পাশ হওয়া এক লাইনের এই প্রস্তাব বিবেচনার জন্য পাঠানো হবে কেন্দ্রীয় সরকারের কাছে।
গরুকে জাতীয় মাতা হিসেবে ঘোষণার প্রস্তাব পাশ হয়ে গেল উত্তরাখণ্ড বিধানসভায়। পাশ হওয়া এক লাইনের এই প্রস্তাব বিবেচনার জন্য পাঠানো হবে কেন্দ্রীয় সরকারের কাছে। বিধানসভায় প্রস্তাব আনেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী রেখা আর্য।

উত্তরখণ্ডের বিজেপি সরকার ইতিমধ্যেই সেরাজ্যে গোরক্ষার জন্য রাজ্যে গরু হত্যা নিষিদ্ধ করেছে। এবার সারা দেশেই যাতে সেই নিষিদ্ধ-আইন বলবত হয়, সেই চেষ্টাই করছেন তারা। এমনটাই জানিয়েছেন মন্ত্রী।
বিরোধী নেতা ইন্দিরা হৃদয়েশ পরিত্যক্ত পশু নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি জানানোর দাবি করেন। যদিও রাজ্যের কংগ্রেস প্রধান প্রীতম সিং সরকারের আনা প্রস্তাব সমর্থন করেছেন বলে জানা গিয়েছে।
প্রাণী সম্পক বিকাশ দফতরের সচিব আর মীনাক্ষী সুন্দরম দাবি করেছেন, একদশকের মধ্যে পরিত্যক্ত গরুর সংখ্যা কমে যাবে।
তাঁর দাবি পথচলতি গরুগুলির ৭৫ শতাংশই ষাঁড়। রাষ্ট্রীয় গোকুল মিশনের সহযোগিতায় পথে ঘুরে বেরানো গরুগুলির ওপর নিয়ন্ত্রণ আনা সম্ভব হবে বলে দাবি করেছেন তিনি।
রাজ্যের তরফে গো-শালাগুলিকে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications