Uttarakhand Assembly Election Result 2022: মুখ্যমন্ত্রী পুষ্কর কঠিন লড়াইয়ে, স্বস্তির লিডে উত্তরাখণ্ডে বিজেপিই

উত্তরাখণ্ডে বিজেপিকে কংগ্রেস টক্কর দেবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু বাস্তবে হলো ঠিক উল্টোটাই। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই উত্তরাখণ্ডে সরকার গঠনের পথে বিজেপি। শোচনীয় হারের সম্মুখীন হতে চলেছে প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ সিং রাওয়াত। বিজেপি ম্যাজিক ফিগার পেরিয়ে গেলেও জোর টক্করের মধ্যে রয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

মুখ্যমন্ত্রী পুষ্কর কঠিন লড়াইয়ে, স্বস্তির লিডে সরকারে বিজেপিই

৭০ আসনের উত্তরাখণ্ড বিধানসভায় ম্যাজিক ফিগার ৩৬। গণনার সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে, বিজেপি ৪২টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে রয়েছে ২৫টি আসনে। অন্যান্যরা এগিয়ে রয়েছে ৩টি আসনে। ২০১৭ সালের বিধানসভা নির্বাচনের ফলের নিরিখে বিজেপির আসন কমেছে, কংগ্রেসের বেড়েছে। তবে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে পারছে না কংগ্রেস।

বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় দেরাদুনে বলেছেন, আমরা জানতাম বিজেপিই ফের উত্তরাখণ্ডে সরকার গড়বে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত প্রতিশ্রুতি রক্ষা করেছেন। গত ৬ মাসে পুষ্কর সিং ধামি মুখ্যমন্ত্রী হিসেবে অনেক সমস্যার দ্রুত সমাধান করেছেন। কেন্দ্রীয় মন্ত্রী তথা উত্তরাখণ্ডে দলের দায়িত্বপ্রাপ্ত প্রহ্লাদ যোশী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মুখ্যমন্ত্রী ধামি সরকারের উন্নয়নমূলক পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন দক্ষতার সঙ্গে। এই জয় তাই প্রত্যাশিতই।

এদিন ভোট গণনা শুরুর পর থেকে খাতিমা আসনে কংগ্রেস প্রার্থী ভুবনচন্দ্র কাপ্রির চেয়ে এক সময় হাজার দুয়েক ভোটে পিছিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী ধামি। কিন্তু তিনি সামান্য ভোটে এগিয়ে গিয়েছেন বলে জানা যাচ্ছে। আবার প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত লালকুয়াঁয় হাজার দশেক ভোটে পিছিয়ে রয়েছেন বলে খবর। তবে রাওয়াতের কন্যা অনুপমা হরিদ্বার গ্রামীণ কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও কংগ্রেসের বিক্রম সিং নেগি প্রতাপনগর আসন থেকে জয়লাভ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+