বৃষ্টিতে ধস নেমে একাধিক মৃত পিথোরাগড়ে
বৃষ্টিতে ধস নেমে একাধিক মৃত পিথোরাগড়ে
উত্তরাখণ্ড ও হিমাচলের বড় এলাকা হিমালয়ের ভঙ্গুর অংশের মধ্যে অবস্থিত৷ যার কারণে প্রতিবছর বর্ষায় ভূমিধস প্রচুর মানুষের জীবন নেয়৷ চলতি বছরেও হিমাচল ও উত্তরাখণ্ডের একাধিক জায়গায় ভূমিধসে প্রাণ হারাচ্ছেন মানুষ৷ সোমবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি রাজ্যে বেশ কয়েকটি ভূমিধসের কথা জানিয়েছেন। যেখানে মাটির নীচে চাপা পড়ে রয়েছেন অন্তত ৭ জন৷

কী বলেছেন উত্তরাখণ্ডের CM?
ধামি সোমবার জানিয়েছেন পিথোরাগড় জেলায় বেশ কয়েকটি জায়গাতে হঠাৎ ধস নেমে অন্তত দু'জন নিহত হয়েছেন৷ একইসঙ্গে সাতজন ধসে মাটির নীচে চাপা পড়েছেন। পিথোরাগড়ে গত চার -পাঁচ দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, যার ফলে ভূমিধসের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। পিথোরাগড়ের ধরচুলা মহকুমার জোশি গ্রামে গত সপ্তাহে ২৩ বছর বয়সী এক মহিলা ধসের কবলে পড়ে নিখোঁজ হয়েছেন। টুইটে ধসের বিষয়টি উল্লেখ করে উদ্ধারকাজের কথা লিখেছেন মুখ্যমন্ত্রী ধামি।

কী টুইট করেছেন ধামি?
ধামি হিন্দিতে নিজের টুইটারে লিখেছেন, ' দ্রুত উদ্ধার কাজ চালানোর জন্য আরও জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে। যারা ধসের কবলে ফেসে রয়েছেন তাঁরা যাতে সুস্থ থাকেন আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করছি।'

কী বলছেন পিথোরাগড়ের জেলা ম্যাজিস্ট্রেট?
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পিথোরাগড়ের জেলা ম্যাজিস্ট্রেট আশীষ চৌহান বলেন, 'রাজ্য দুর্যোগ মোকাবিলা তহবিল (এসডিআরএফ) এবং শশাস্ত্র সীমাবলেকে (এসএসবি) ক্ষতিগ্রস্ত জুম্মা গ্রামে পাঠানো হয়েছে। ত্রাণ সামগ্রীও পাঠানো হচ্ছে।'

আবহাওয়া দফতরের সতর্কতা!
ভারতীয় আবহাওয়া বিভাগ শনিবার একটি সতর্কবার্তায় বলেছে উত্তরাখণ্ডের নৈনিতাল, বাগেশ্বর এবং পিথোরাগড় জেলায় ২৯-৩০ তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ এমনিতেই রাজ্যেের বন্যা পরিস্থিতি ভয়াবহ যে, প্রবল বৃষ্টিতে কয়েক ডজন রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেতু ভেসে গিয়েছে, বেশকিছু অনেক এলাকা এখনও জলমগ্ন রয়েছে। রবিবার মুখ্যমন্ত্রী ধামি রাজ্যের গাড়োয়াল অঞ্চলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি আকাশপথে পর্যবেক্ষণ করেন। যেগুলি ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ওয়ালের দেবপ্রয়াগ, তোটাঘাটি, তিনধারা, কাউদিয়ালা, হৃষিকেশ, রানীপোখরি, নরেন্দ্রনগর, ফাকোট এবং চম্বার সহ বেশ কিছু দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

হৃষিকেশ-বদ্রীনাথ সড়কে রেড অ্যালার্ট!
ভারী বৃষ্টির কারণে উত্তরাখণ্ডের একাধিক জায়গাতে ধস নেমেছে৷ এবং আরও লাগাতার বৃষ্টি ধসের সম্ভাবনাকে বাড়িয়ে দিয়েছে৷ বদ্রীনাথ ও গঙ্গোত্রী প্রধান সড়ক সহ রাজ্যের ১৬৬ টি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। একটি জাতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, টানা বৃষ্টির কারণে হৃষিকেশ-বদ্রীনাথ সড়কে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications