Yogi Adityanath: সবুজে মুড়বে উত্তরপ্রদেশ! বড়সড় নির্দেশ যোগী আদিত্যনাথের
Uttar Pradesh Yogi Adityanath : বন সম্পদ রক্ষায় নয়া উদ্যোগ নিল উত্তর প্রদেশের যোগী সরকার। সব পুরসভাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে গাছ রক্ষা করা হয়। এক বিবৃতিতে জানানো হয়েছে, রাজ্য জুড়ে সবুজের অংশ আরও বাড়াতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানথ।
বর্তমানে যা রাজ্যের প্রায় ৯ শতাংশ অংশ জুড়ে আছে, সেটাই বাড়িয়ে ১৫ শতাংশ করার উদ্যোগ নিয়েছেন তিনি। যোগীর লক্ষ্য, ২০২৬-২৭-এর মধ্যে সবুজ অংশ আরও বাড়িয়ে তোলা উত্তর প্রদেশে। উত্তর প্রদেশের পুরো ও নগরোন্নয়ন বিভাগ চারাগাছ রোপণ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে।

২০২৩-২৪ সালের মধ্যে সে রাজ্যে ৩৪.৯৭ লক্ষ চারা রোপণ করা হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে সেউ কাজ সম্পূর্ণ হয়, সে দিকে গুরুত্ব দিচ্ছে যোগী সরকার। তার জন্য সব দফতরকেই সাহায্য করার কথা বলা হয়েছে। শুধু গাছ লাগানোই নয়, তার যত্ন নেওয়ার দায়িত্বও থাকছে পুর দফতরের কাঁধে।
এছাড়াও গাছগুলির জিও ট্যাগিং করার কথাও ভেবেছে সরকার, যাতে সেগুলি সহজেই চিহ্নিত করা যায়। সাধারণ মানুষকে গাছের সঙ্গে সেলফি তুলতেও উৎসাহিত করা হয়েছে। সেগুলি তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন। ২২ জুলাইয়ের মধ্যে ৮৫ শতাংশ ও ১৫ অগস্টের মধ্যে ১০০ শতাংশ বৃক্ষ রোপণ করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।
সরকার ঠিক করে দিয়েছে, প্রতি বছর নগর পঞ্চায়েত লাগানে ৫০০০ চারাগাছ, নগর পালিকা পরিষদ ১০,০০০ ও পুর নিগম ৫০ হাজার থেকে ২৫ লক্ষ গাছ লাগাবে। সরকারের বিবৃতিতে অমৃত সরোবর তৈরির উদ্যোগের প্রশংসা করা হয়েছে। নীচুস্তর থেকে জল তুলে আনার জন্য এই উদ্যোগ নিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃষ্টির জল ওই সরোবরে ধরে রাখার পর সেটাই নীচুস্তরের জল সরবরাহে সাহায্য করবে।
এর ফলে পুরো এলাকায় জল সরবরাহ অনেক বেশি সহজ হবে বলেও মনে করছে উত্তর প্রদেশ সরকার। তবে বৃক্ষরোপণের ক্ষেত্রে কোন গাছ লাগানো হবে, কীভাবে হবে, তা বল দফতর ঠিক করবে বলেই উল্লেখ করেছে সরকার।












Click it and Unblock the Notifications