হিজাব পরা যাবে না স্কুলে, যোগীর রাজ্যে নতুন ফতোয়ায় হইচই

'স্কুলে হিজাব পরা যাবে না। যদি স্কুল কর্তৃপক্ষের নির্দেশ পছন্দ না হয় তাহলে মেয়েকে এই স্কুল ছাড়িয়ে ইসলামিক কোনও বিদ্যালয়ে ভর্তি করে দিন।' উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের রাজ্যে নতুন ফতোয়ায় হইচই চারিদিকে।

'স্কুলে হিজাব পরা যাবে না। যদি স্কুল কর্তৃপক্ষের নির্দেশ পছন্দ না হয় তাহলে মেয়েকে এই স্কুল ছাড়িয়ে ইসলামিক কোনও বিদ্যালয়ে ভর্তি করে দিন।' উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের রাজ্যে নতুন ফতোয়ায় হইচই চারিদিকে।

হিজাব পরা যাবে না স্কুলে, যোগীর রাজ্যে নতুন ফতোয়ায় হইচই

ঘটনাটি ঘটেছে বরাবাঁকিতে আনন্দ ভবন স্কুলে। আইসিএসই বোর্ডের এই স্কুলে তাঁর মেয়েকে ভর্তি করেছিলেন মহম্মদ রিজভি। তিনি বলেছেন, আমার মেয়েকে মাথায় হিজাব পরে স্কুলে আসতে নিষেধ করা হয়েছে। আর একটি মেয়েকেও একই কথা বলা হয়েছে।

শুধু তাই নয়, রিজভি জানিয়েছেন, চিঠি দিয়ে স্কুল জানিয়েছে, পরামর্শ না মানলে মেয়েকে যেন কোনও ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানো হয়। এই স্কুলের সিদ্ধান্ত নিয়ে সমস্যা থাকলে মেয়ে এখানে পড়তে পারবে না।

যে দুই ছাত্রীর সঙ্গে এই ব্যবহার করে হিজাব না পরার নির্দেশ দিয়েছে স্কুল তারা জানাচ্ছে, আমাদের মাথা থেকে কাপড় খুলে ফেলানো হয়। বলা হয়েছে, স্কুলের ড্রেস কোডের সঙ্গে এটা যায় না। তাই পরা যাবে না।

এই ঘটনার পর যোগী আদিত্যনাথের বিজেপি সরকার মুখ না খুললেও সমালোচনার তুফান উঠেছে। কংগ্রেস সহ বিরোধীরা বারবার বিজেপির সংখ্যালঘু বিরোধিতাকে সামনে এনে আক্রমণ করেছে। উগ্র হিন্দুত্ববাদকে সামনে রেখে উত্তরপ্রদেশে সংখ্যালঘুদের উপরে আঘাত হানার চেষ্টা করছে বিজেপি, অভিযোগ এমনটাই। সেই অভিযোগের যে সারবত্তা রয়েছে তা ফের একবার বিজেপি প্রমাণ করল, এমনটাই বলছে বিরোধীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+