Uttar Pradesh: মহিলাদের পোশাকের মাপজোক, চুল কাটায় পুরুষ দর্জি-নাপিতদের নিষেধ; প্রস্তাব যোগীরাজ্যে

Uttar Pradesh: মহিলাদের জামাকাপড়ের মাপ নিতে পারবেন না কোনও দর্জি (Tailor)। জিমেও মহিলাদের প্রশিক্ষণ দিতে পারবেন না পুরুষ প্রশিক্ষকরা। উত্তরপ্রদেশে নারীদের প্রতি অন্যায় রুখতে সরকারকে এমনই সুপারিশ রাজ্য মহিলা কমিশনের (State Women Commission)। স্কুলবাসে মহিলা নিরাপত্তরক্ষী রাখার পাশাপাশি মহিলাদের বস্ত্র বিপণীগুলিতেও মহিলা কর্মী রাখার প্রস্তাব দেওয়া হল।

গত ২৮ অক্টোবর লখনউতে (Lucknow) বৈঠকে বসে রাজ্য মহিলা কমিশন। মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বৈঠকে একাধিক ব্যবস্থা গ্রহণের প্রস্তাব আনা হয়। উত্তরপ্রদেশে নারীদের সঙ্গে বেড়ে চলা অন্যায় ও হেনস্থা থেকে রক্ষা করতে একাধিক প্রস্তাব আনা হয়। সেই সমস্ত প্রস্তাবগুলি রাজ্য সরকারের কাছে পাঠিয়ে আইন আনার জন্য অনুরোধ করা হবে বলে জানায় মহিলা কমিশন।

YOGI

কমিশনের এক সদস্য মনীষা আহলওয়াত জানান, "কমিটির বৈঠকে সব সিদ্ধান্তই বর্তমানে প্রস্তাব আকারে রয়েছে। প্রস্তাবগুলি কতটা বাস্তবসম্মত, ত নিয়ে এখনও আলোচনার অবকাশ রয়েছে।" সূত্রের খবর, রাজ্য মহিলা কমিশনের ওই বৈঠকে ছিলেন প্রশাসনিক আধিকারিকরাও। বৈঠকে তাঁরাও গুরুত্বপূর্ণ মতামত রাখেন।

ইতিমধ্যেই স্থানীয় স্তরে নারী নিরাপত্তায় (Women Safety) একাধিক নতুন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে জানান উত্তরপ্রদেশের শামলী জেলার আধিকারিক হামিদ হুসেন। স্থানীয় বিভিন্ন ব্য়ায়ামাগার, থিয়েটার ও যোগ প্রশিক্ষণ কেন্দ্রে মহিলাদের জন্য মহিলা শিক্ষক ও কর্মী নিয়োগের নির্দেশ দিয়েছেন তিনি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিতে সিসিটিভি বসানোর পাশাপাশি সর্বদা নজরদারি চালানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

এনিয়ে হামিদ বলেন, "স্কুল বাসে মহিলা কর্মী বা একজন শিক্ষিকাকে থাকতে হবে। সেইসঙ্গে কোচিং সেন্টারগুলিতে সিসিটিভি ও মহিলাদের জন্য নির্দিষ্ট রেস্টরুম থাকা আবশ্যিক।" দাবিগুলিতে সায় দিয়েছেন স্থানীয় সমাজকর্মী বীণা আগরওয়ালও। এরফলে নারী নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব হবে বলে জানান তিনি।

তবে যোগীরাজ্যেই প্রথম নয়, এর আগে হরিয়ানায় মহিলাদের জন্য হোয়াটসঅ্যাপে ট্র্যাকিং সিস্টেম চালু করে পুলিশ। বিপদে পড়লে লোকেশন জেনে পুলিশ যাতে দ্রুত পৌঁছতে পারে, তার জন্যেই ওই ব্যবস্থা। হরিয়ানার ডিজিপি শত্রুজিৎ কাপুর জানান, রাতে মহিলারা বের হতে যাতে ভয় না পান, তার জন্যই গুরগাঁও-সহ হরিয়ানায় এই ব্যবস্থা করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+