অন্য মেয়ের সঙ্গে বিয়ের চেষ্টা! মাথায় বন্দুক ঠেকিয়ে মণ্ডপ থেকে বরকে কিডন্যাপ প্রেমিকার
উত্তরপ্রদেশের হামিরপুরের মৌদাহা শহরে যা হল তা কোনও বলিউড সিনেমাকেও হার মানায়। একেবারে বিয়ের মণ্ডপ থেকে বরকে মাথায় বন্দুক ঠেকিয়ে তুলে নিয়ে যাওয়া হল।
উত্তরপ্রদেশের হামিরপুরের মৌদাহা শহরে যা হল তা কোনও বলিউড সিনেমাকেও হার মানায়। একেবারে বিয়ের মণ্ডপ থেকে বরকে মাথায় বন্দুক ঠেকিয়ে তুলে নিয়ে যাওয়া হল।
তবে এই কাণ্ড কোনও দুষ্কৃতী দলের নয়। এমনকী তা মেয়ের প্রেমিকও ঘটায়নি। এই কাণ্ড হবু বরের প্রেমিকার। প্রেম একজনের সঙ্গে, আর বিয়ে অন্য কাউকে? এটা কিছুতেই মেনে নিতে পারেননি হবু বরের প্রেমিকা।

আর তাই সকলের চোখের সামনে মঙ্গলবার বিবাহ মণ্ডপে এসে বরের মাথায় বন্দুক ঠেকিয়ে তুলে নিয়ে গিয়েছেন ওই তরুণী। তাঁর এই কাণ্ডকারখানায় মৌদাহা সহ আশপাশের এলাকায় হইহই শুরু হয়ে গিয়েছে।
অপহরণ করে যুবককে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তার কোনও ইয়ত্তা নেই। স্থানীয়রা জানিয়েছেন, দুজনের প্রেমের সম্পর্ক ছিল। তা সরিয়ে রেখে যুবকের অন্য মেয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসা মেনে নিতে পারেননি অপহরণকারী যুবতী। আর তাই এই পদক্ষেপ করতে বাধ্য হয়েছেন।
পুলিশ জানিয়েছে, অপহৃত অশোক যাদব এক চিকিতসকের কাছে কম্পাউন্ডারের কাজ করতেন। সেই সময়ই এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তবে অন্যদিকে হামিরপুরের ভবানীপুর গ্রামে অন্য আর একটি মেয়ের সঙ্গে অশোকের বিয়ে ঠিক হয়।
তা দেখে অশোক প্রেমিকার ফোন ধরা ছেড়ে দেন। এসএমএস ও হোয়াটসঅ্যাপের জবাব দেওয়াও বন্ধ করে দেন। এসবের মাঝেই সোমবার রাতে বিয়ের আসর বসে। আত্মীয়, বন্ধুবান্ধবরা সকলে যখন হাজির তখনই বন্দুক হাতে প্রবেশ প্রেমিকা যুবতীর।
বিয়ের আসরে বরের মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁর ঘোষণা, ভালোবেসেছো আমায় আর বিয়ে করবে অন্য কাউকে? এটা আমি সহ্য করব না। ব্যস এই বলেই হবু বরের জামার কলার টেনে বাইরে দাঁড়ি থাকা গাড়িতে তুলে নিয়ে ধাঁ হয়ে যান যুবতী।
ঘটনার পর পুলিশ তদন্তে নেমেছে। মৌদাহা পুলিশের ডিএসপির বক্তব্য, হবু বর ইচ্ছে করেই যুবতীর সঙ্গে পালিয়ে গিয়েছে। নাহলে এভাবে সকলের সামনে কাউকে অপহরণ করা যায় না। এই ঘটনায় হবু বরের ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত চলছে।












Click it and Unblock the Notifications