সর্বাধিক আন্তর্জাতিক বিমানবন্দর রাজ্যে, যোগাযোগই হাতিয়ার ভোটমুখী উত্তরপ্রদেশে

সর্বাধিক আন্তর্জাতিক বিমানবন্দর রাজ্যে, যোগাযোগই হাতিয়ার ভোটমুখী উত্তরপ্রদেশে

বছর ঘুরলেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। আর রাজ্যে নিজেদের ক্ষমতা কায়েম রাখতে একাধিক উন্নয়নমূলক প্রকল্প শুরু করে দিয়েছে যোগী সরকার। যার মধ্যে উল্লেখযোগ্য, দেশের মধ্যে সবচেয়ে বেশি আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির পথে উত্তরপ্রদেশ। সোমবার রাজ্য সরকারের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। প্রসঙ্গত, আগামী ২৫ নভেম্বর জেওয়ারে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রাজ্যে এখন ৮টি বিমানবন্দর

রাজ্যে এখন ৮টি বিমানবন্দর

উত্তরপ্রদেশে ইতিমধ্যেই আটটি বিমানবন্দর রয়েছে এবং ১৩টি বিমানবন্দর ও ৭টি এয়ারস্ট্রিপস তৈরি হচ্ছে। এক বিবৃতিতে বিজেপি শাসিত সরকার বলেছে, '‌২৫ নভেম্বর নির্ধারিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং শিলান্যাস অনুষ্ঠানের সঙ্গে, রাজ্য এখন পাঁচটি আন্তর্জাতিক বিমানবন্দরের পথে রয়েছে, ভারতের যে কোনো রাজ্যের থেকে যা সর্বোচ্চ।'‌

 একাধিক বিমানবন্দর তৈরির পথে উত্তরপ্রদেশ

একাধিক বিমানবন্দর তৈরির পথে উত্তরপ্রদেশ

২০১২ সাল থেকে উত্তরপ্রদেশে মাত্র ২টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, একটি লখনউ এবং দ্বিতীয়টি বারাণসী। তৃতীয় আন্তর্জাতিক বিমানবন্দর হল কুশিনগর, যা ২০ অক্টোবর প্রধানমন্ত্রী মোদীর উদ্বোধনের পর থেকে চালু করে দেওয়া হয়। অপরদিকে অযোধ্যা বিমানবন্দরের কাজ চলছে পুরোদমে এবং আগামী বছরের গোড়া থেকেই এই বিমানবন্দরে বিমান পরিষেবা চালু হয়ে যাবে। পঞ্চম আন্তর্জাতিক বিমান নয়ডা তৈরি হবে জেওয়ারে, যা এনসিআরের কাছে।

রাজ্য সরকার তার বিবৃতিতে এও বলেছে, '‌স্থলপথ, জলপথ, রেলপথ ও আকাশপথে মাল্টি-মডেল যোগাযোগ স্থাপন করতে উত্তরপ্রদেশ সরকার অনন্য নজির স্থাপন করতে চলেছে। প্রধানমন্ত্রীর গতিশক্তি জাতীয় মহাপরিকল্পনা রাজ্যের পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনায় অভূতপূর্ব অনুভূতি জাগিয়েছে।' এখানে উল্লেখ্য, পরিকল্পনাটি মূলত একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যা রেল এবং সড়কপথ সহ ১৬টি মন্ত্রককে একত্রিত করে পরিকল্পনা এবং অবকাঠামো সংযোগ প্রকল্পগুলির সমন্বিত বাস্তবায়নের জন্য সমন্বয় করে।‌

নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর

নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর

নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরটি তৈরি হচ্ছে উত্তরপ্রদেশের এনসিআরের গৌতম বুদ্ধ নগর সংলগ্ন জেওয়ার শহরে। এটি দিল্লির আইজিআই বিমানবন্দর থেকে ৭২ কিমি, নয়ডা ও মাল্টি-মডেল লজিস্টিক হাব দাদরি থেকে ৪০ কিমি দূরে অবস্থিত। বিমানবন্দরে চমৎকার মাল্টি-মডেল সংযোগ থাকবে কারণ এটি যমুনা এক্সপ্রেসওয়ে (গ্রেটার নয়ডা থেকে আগ্রা), ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ের কাছাকাছি এবং এটি বল্লভগড়, খুর্জা-জেওয়ার, ৯১ নম্বর জাতীয় সড়ক দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগ স্থাপন করবে। শুধু তাই নয় বিমানবন্দরের টার্মিনালের সঙ্গে, ফ্রেইট করিডর, নয়ডা থেকে এনআইএ পর্যন্ত বিস্তৃত মেট্রো এবং প্রস্তাবিত স্পিড রেল (‌দিল্লি-বারাণসী)-এর সংযোগ থাকবে। বিমানবন্দরের প্রথম পর্যায়ে এখানে বছরে ১ কোটি ২০ লক্ষ যাত্রীকে পরিষেবা দেওয়ার ক্ষমতা থাকবে এবং ৩৬ মাসের মধ্যেই এই বিমানবন্দরের কাজ সমাপ্ত হবে বলে জানা গিয়েছে।

পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে

পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে

কিছুদিন আগেই ৩৪১ কিলোমিটার লম্বা ছয় লেনের রাস্তা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন মোদী। আর উত্তর প্রদেশের ভোটের মুখে এই সড়ক উদ্বোধনকে পুরোপুরি কাজে লাগাতে চাইছেন যোগী আদিত্যনাথ। উত্তর প্রদেশের পূর্বভাগের উন্নয়নে দিক থেকে এক লাইফলাইন হতে চলেছে এই ছয় লেনের এক্সপ্রেসওয়ে। এমনটাই মনে করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। ‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+