এই রাজ্যে এবার মুখ্যমন্ত্রীর মতো 'চুলের ছাঁট' দিতে নির্দেশ স্কুল ছাত্রদের

উত্তরপ্রদেশের মেরঠের একটি সিবিএসই স্কুল আজব নির্দেশ জারি করেছে স্কুল ছাত্রদের জন্য। স্কুলে পাঠরত ২৮০০ জন ছাত্রছাত্রীকে অদ্ভুত নির্দেশ দেওয়া হয়েছে।

এলাহাবাদ, ২৮ এপ্রিল : উত্তরপ্রদেশের মেরঠের একটি সিবিএসই স্কুল আজব নির্দেশ জারি করেছে স্কুল ছাত্রদের জন্য। স্কুলে পাঠরত ২৮০০ জন ছাত্রছাত্রীকে অদ্ভুত নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো চুলের ছাঁট দিতে হবে।

১৫টি সরকারি ছুটি বাতিল করল রাজ্য সরকার!

যোগী আদিত্যনাথকে নিয়ে নানা অজানা তথ্য একনজরে

এমনকী স্কুলের তরফে দাড়ি-গোঁফ রাখা, আমিষ খাবার খাওয়া ও লাভ জেহাদ নিয়েও ঘুরিয়ে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের।

এই রাজ্যে এবার মুখ্যমন্ত্রীর মতো 'চুলের ছাঁট' দিতে নির্দেশ

বৃহস্পতিবার গোটা ঘটনা সামনে আসে। ঋষভ অ্যাকাডেমি কো-এডুকেশন ইংরেজি মাধ্যম স্কুলে কিছু ছাত্রকে ঢুকতে দেওয়া হয়নি কারণ তাদের চুলের ছাঁট ঠিক ছিল না। স্কুলের পরিচালন সমিতির সম্পাদক রঞ্জিত জৈন বলেন, প্রথমে আমি ছোট করে তুল ছেঁটে আসার কথা বলি। তা ছাত্ররা বুঝতে না পারায় আমি ছাত্রদের বলেছি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো চুল ছেঁটে আসতে।

স্কুলের তরফে বলা হয়েছে, সেনা জওয়ানরা যেভাবে চুল ছাঁটে সেভাবে চুল ছাঁটতে হবে। সেটা আদিত্যনাথের চুলের ছাঁটেরই শামিল। এমনকী দাড়ি-গোঁফ না রাখতেও কড়াভাবে নির্দেশ দেওয়া হয়েছে।

স্কুলের যুক্তি, জৈন ট্রাস্ট এই স্কুলটি চালায়। ফলে টিফিনে আমিষ খাবার, এমনকী ডিমও আনা চলবে না। কোন ছাত্রছাত্রী কী খাবার এনেছে তা দেখতে যখন তখন টিফিন বক্স খুলে দেখা হতে পারে। এবং স্কুলের প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এই নিয়ম চালু হয়েছে।

শুধু এখানেই শেষ নয়, লাভ জেহাদ ঠেকাতে স্কুলের ছেলে ও মেয়েদের আলাদা ঘরে বসিয়ে ক্লাস করানো হচ্ছে। যাতে তারা অপর লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়ে লাভ জেহাদ ঘটাতে না পারে। অন্য ধর্মে যাতে প্রেম-ভালোবাসা না করে ছাত্রছাত্রীরা সেই বিষয়েও স্কুলে সতর্ক করে দেওয়া হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+