Uttar Pradesh: মসজিদে সমীক্ষা ঘিরে সংঘর্ষ, মৃত বেড়ে ৪; বন্ধ ইন্টারনেট, বহিরাগত প্রবেশ রুখতে কড়াকড়ি

Uttar Pradesh Clash: উত্তরপ্রদেশের মসজিদে সমীক্ষা চলাকালীন সংঘর্ষের ঘটনায় মৃত বেড়ে ৪ জন। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বহু। গুজব ছড়ানো রুখতে বন্ধ ইন্টারনেট পরিষেবা (internet suspended)। বন্ধ রাখা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও। এলাকায় বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল জেলা প্রশাসন। উসকানি দেওয়ার অভিযোগে সমাজবাদী পার্টির নেতা ও তার ছেলের বিরুদ্ধে মামলা রুজু করা হল।

সম্ভল এলাকায় মসজিদে সমীক্ষা (Survey in Mosque) চালাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। দ্বাদশ শ্রেণী পর্যন্ত সোমবার স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সম্ভলের জেলাশাসক সোমবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, কোনও সামাজিক প্রতিষ্ঠানের সদস্য, সাংসদ-বিধায়ক বা মন্ত্রী এলাকায় অনুমতি না নিয়ে প্রবেশ করতে পারবেন না।

uttar pradesh

রবিবার শাহি জামা মসজিদে সমীক্ষা চলাকালীন সংঘর্ষের ঘটনার পর সোমবারও থমথমে পরিস্থিতি। রাস্তাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জুতো, ইট ও পাথর। ইতিমধ্যেই গোটা এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। বেরৈলিতেও জোরদার করা হয়েছে নিরাপত্তা। এলাকায় মাইকিং চালাচ্ছে পুলিশ। রবিবার সংঘর্ষের পর রাতে এলাকায় বিশাল বাহিনী নিয়ে পৌঁছন সম্ভলের পুলিশ সুপার কৃষ্ণ কুমার।

রবিবার উত্তরপ্রদেশের সম্ভল এলাকায় আদালতের নির্দেশে সমীক্ষা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টির পাশাপাশি পুলিশের গাড়িতে অগ্নিসংযোগেরও অভিযোগ ওঠে। সংঘর্ষে জখম হন কমপক্ষে ২০ জন পুলিশকর্মী।

মুঘল আমলে নির্মিত শাহি জামা মসজিদের তলায় হিন্দু মন্দিরের (Hindu Temple) ধ্বংসাবশেষ রয়েছে বলে দাবি উঠেছে। সেখানে হরিহর মন্দির ছিল বলে আদালতে মামলা রুজু করেন বরিষ্ঠ আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন।

এদিন তিনি বলেন, "আদালতের নির্দেশ অনুযায়ী ওই মসজিদে রবিবার সকাল সাড়ে ৭টা থেকে সকাল ১০টার মধ্যে সমীক্ষা করা হয়। ভিডিয়োগ্রাফি ও ফটোগ্রাফিও করা হয়েছে। ২৯ তারিখের মধ্যে আদালতে সেই রিপোর্ট পেশ করা হবে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+