যোগী রাজ্যে কমলেশ খুনের পর 'সেনা' নেতাকে হত্যার হুমকি! উড়ো চিঠি ঘিরে চাঞ্চল্য

উত্তরপ্রদেশে সদ্য কমলেশ তিওয়ারি খুনের পর থেকে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উত্তর প্রদেশে আজ ১১ টি এলাকায় উপ নির্বাচন। তার আগে , অযোধ্যা মামলার শুনানি ও হিন্দু নেতার খুন ঘিরে গোটা যোগী গড়ে উত্তেজনা। এরই মধ্যে উত্তরপ্রদেশের নবনির্মাণ সেনার নেতা অমিত জানির কাছে পৌঁছে যায় হুমকির উড়ো চিঠি।

কমলেশ খুনের পর যোগী রাজ্যের সেনা নেতাকে হত্যার হুমকি! উড়ো চিঠি ঘিরে চাঞ্চল্য

জানা গিয়েছে, এক অজ্ঞাত পরিচয় মহিলা অমিত জানির বাড়ির সামনে এক নিরাপত্তারক্ষীকে চিঠিটি ধরিয়ে দিয়ে চলে যান। তাতে লেখা রয়েছে,' কমলেশের পর ..নয়ডায় তুমি'! অনেকেই মনে করছেন, 'এরপর' শব্দটি দ্বারা কমলেশের খুনকেই ব্যাখ্যা করা হচ্ছে। প্রসঙ্গত, লক্ষনউতে কয়েকদিন আগেই মাঝ রাস্তায় গুলি করে হত্যা করা হয় হিন্দু সমাজ প্রধান কমলেশকে। মৃতের পরিবারের দাবি ছিল, হিন্দু সংগঠনের ষড়যন্ত্রেই তাঁদের বাড়ির ছেলের মৃত্যু হয়েছে।

এদিকে, কমলেশ হত্যার পর অমিত জানি এমন হুমকির চিঠি পেয়ে, পুলিশের দ্বারস্থ হয়েছেন। গোটা ঘটনার তদন্তে নেমেছে উত্তর প্রদেশ পুলিশ। এখনও পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+