গ্রাফিক উপন্যাস উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের, লক্ষ্য তরুণ প্রজন্মের পাঠক
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গ্রাফিক উপন্যাস চালু হল। তরুণ প্রজন্মের পাঠককে টানকে এবার নবরূপে উপন্যাসকে আনা হয়েছে। শান্তনু গুপ্ত দুটি উপন্যাস লিখেছিলেন যোগী আদিত্যনাথকে নিয়ে। সেই দুটি উপন্যাস বেস্ট সেলার হয়েছিল। এবার সেটাই গ্রাফিক্স উপন্যাস হিসেবে প্রতিভাত হতে চলেছে।
চেন্নাইয়ের চিন্ময় হেরিটেজ সেন্টারে চালু করা হয়েছে গ্রাফিক্স উপন্যাস। এই ইভেন্টে ৮০০ জনেরও বেশি শিশু অংশগ্রহণ করেছিল।উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তরুণ পাঠকদের সামনে তুলে ধরা হয়েছে। একটি গ্রাফিক উপন্যাস 'অজয় টু যোগী আদিত্যনাথ' মঙ্গলবার চেন্নাইতে চালু করা হয়েছে।

শান্তনু গুপ্তের লেখনীতে এই বইটি এর আগে উত্তরপ্রদেশের ৫১টিরও বেশি স্কুলে লঞ্চ করা হয়েছিল। ৫ জুন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর ৫১তম জন্মদিনে সেই ব্যবস্থা চালু করেছেন। চেন্নাইয়ে গ্রাফিক্স উপন্যাস লঞ্চের অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে থগলাক সম্পাদক এস গুরুমূর্তি বলেন, এই প্রথমবার তিনি ব্যতিক্রমী ঘটনার সাক্ষী থাকলেন। একজন জীবিত রাজনীতিকের বইয়ের উদ্বোধন হল চেন্নাইয়ে।
তিনি বলেন, এই প্রথম ব্যতিক্রমী অনুষ্ঠানের সাক্ষী থাকলেন এই কারণেই বলছেন যে, এটি যোগী আদিত্যনাথের একটি বই, যিনি উত্তরপ্রদেশের নেতিবাচক ধারণাকে একটি রূপান্তরমূলক উন্নয়নের গল্পে রূপান্তরিত করেছিলেন। এই অনুষ্ঠানে শান্তনু গুপ্ত যোগী আদিত্যনাথ এবং উত্তরপ্রদেশের উপর একটি কুইজ পরিচালনা করেন। একইসঙ্গে তিনি এই গ্রাফিক উপন্যাসের তামিল প্রচ্ছদও উন্মোচন করেন।

যোগী আদিত্যনাথকে ২০২৪-এর আগে একটা আলাদাভাবে তুলে ধরার প্রয়াস চলছে গোটা দেশজুড়েই। উত্তরপ্রদেশে তাঁর সাফল্যকে তুলে ধরে প্রচার চলছে। এই প্রচার হচ্ছে নানা আঙ্গিকে। উত্তরপ্রদেশে দ্বিতীয়বার জেতার পর থেকেই হাওয়া অনেকটাই ঘুরে গিয়েছে যোগী আদিত্যনাথের দিকে। তবে কি নরেন্দ্র মোদীর পরবর্তী যোগী আদিত্যনাথ মুখ হতে চলেছে বিজেপির।












Click it and Unblock the Notifications