'ইদে পশু নয়, সন্তানকে কুরবানি দিন', বিতর্ক উস্কে মন্তব্য বিজেপি নেতার

'ইদে পশু নয়, সন্তানকে কুরবানি দিন', বিতর্ক উস্কে মন্তব্য বিজেপি নেতার

একের পর এক বিজেপি নেতার মন্তব্যে ক্রমেই বিতর্কের পারদ চড়তে শুরু করেছে। এবার উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক নন্দ কিশোর গুজ্জর নতুন বিতর্কে উস্কানি দিয়েছেন।

ইদ ঘিরে মন্তব্য

ইদ ঘিরে মন্তব্য

' ইদে পশু কুরবানি না দিয়ে নিজের শিশুদের কুরবানি দিন', এমন মন্তব্য উঠে আসে উত্তরপ্রদেশের নন্দ কিশোর গুজ্জরের তরফে। লোনি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়কের এমন মন্তব্য ফের নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

'মাংস খেতে দেব না'

'মাংস খেতে দেব না'

নন্দ কিশোর আরও বলেন, '... আমি লোনি বিধানসভা এলাকায় কাউকে মাংস ও মদ খেতে দেব না। আমরা নিরীহ প্রাণির হত্যা করতে দেব না। কারণ প্রাণীর মাংস থেকে করোনা ভাইরাস ছড়ায় ।'

 লকডাউন ও বিতর্ক

লকডাউন ও বিতর্ক

বিতর্কের রেশ আরো উস্কে নন্দ কিশোর গুজ্জর বলেন, যেভাবে মানুষ সরকার নির্দেশিত পন্থা মেনে মন্দির বা মসজিদে গিয়ে প্রার্থনা বা পূজা পাঠ করেননি লকডাউনের জেরে, সেভাবেই ইদে পশুর কুরবানি হবে না লোনি বিধনাসভা কেন্দ্রে।

আটকানো হবে!

আটকানো হবে!

বিজেপি নেতা গুজ্জর বলেন,যাঁরা লোনি এলাকায় পশুর কুরবানি দেবেন ইদে ,তাঁদের আটকোন হবে। তিনি বলেন, ' আগে সনাতন ধর্মে বলিদান হত। এখন সেখানে তার জাগায় নারকেল ফাটানো হয়। আমি মুসলিম ভাইদের অনুরোধ করছি পশুর কুরবানি দেবন না। যাঁরা এটি করবেন তাঁগের আমরা আটকাবো।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+