Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

উৎসবের মরশুমে করোনা বিধিতে একগুচ্ছ ছাড়ের ঘোষণা মুখ্যমন্ত্রীর! ভোটের মুখে দাঁড়িয়েই কি এই সিদ্ধান্ত?

সামনেই নির্বাচন উত্তরপ্রদেশে। ইতিমধ্যে সে রাজ্যে ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আর সেদিকে তাকিয়েই কি করোনা বিধিতে একগুচ্ছ ছাড় যোগী সরকারের? উঠছে প্রশ্ন। সামনেই উৎসবের মরশুম। কেন্দ্রের তরফে বারবার সতর্ক করা হচ্ছে।

সামনেই নির্বাচন উত্তরপ্রদেশে। ইতিমধ্যে সে রাজ্যে ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আর সেদিকে তাকিয়েই কি করোনা বিধিতে একগুচ্ছ ছাড় যোগী সরকারের? উঠছে প্রশ্ন। সামনেই উৎসবের মরশুম। কেন্দ্রের তরফে বারবার সতর্ক করা হচ্ছে।

যে কোনও ধরনের জমায়েত আরও বিপদ ডেকে আনতে পারে বলে ইতিমধ্যে সতর্ক করা হয়েছে।

করোনা বিধিতে একগুচ্ছ ছাড়ের ঘোষণা উত্তরপ্রদেশ সরকারের

উল্লেখ্য উত্তরপ্রদেশেও দুর্গাপুজো, দশেরা সহ একাধিক উৎসব রয়েছে। আর এই অবস্থাতে করোনা বিধিতে একগুচ্ছ ছাড়ের ঘোষণা করা হয়েছে।

যোগী প্রশাসনের তরফে করোনা বিধিতে একগুচ্ছ ছাড়ের ঘোষণা করা হয়েছে। সেখানে বলা হয়েছে কনটেনমেন্ট জোনের বাইরে খোলা জায়গাতে বহু মানুষ জড়ো হতে পারবে। বিবাহ কিংবা অন্যান্য অনুষ্ঠানকে মাথায় রেখেই এই ছাড় দেওয়া হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

শুধু তাই নয়, বন্ধ জায়গাতে সর্বোচ্চ ১০০ জন মানুষ জড়ো হতে পারবেন। তবে অবশ্যই করোনা বিধিকে মেনেই এই কাজ করতে হবে বলেও জানানো হয়েছে। ইতিমধ্যে উত্তরপ্রদেশ সরকারের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

অতিরিক্ত মুখ্য সচিব জানিয়েছেন, করোনা বিধি মেনে বন্ধ জায়গাতে প্রায় ১০০ জন জড়ো হতে পারবেন। তবে ওই এলাকাতে ঢোকার আগে COVID হেল্পডেস্ক তৈরি করতে হবে বলেও নির্দেশিকাতে জানানো হয়েছে। তবে খোলা জায়গাতে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্যান্য অনুষ্ঠান করার ক্ষেত্রে কোনও জমায়েতের ক্ষেত্রে কোনও নির্দিষ্ট সংখ্যা বেঁধে দেওয়া হয়নি প্রশাসনের তরফে।

তবে এরিয়াতে জায়গা অনুযায়ী আমন্ত্রিতের তালিকা তৈরি করতে হবে বলেও জানানো হয়েছে। তবে এক্ষেত্রেও হেল্প ডেক্স তৈরি করাটা বাধ্যতামূলক করা হয়েছে বলে জানানো হয়েছে।

রাজনৈতিকহলের মতে, উত্তরপ্রদেশ নিয়ে প্রবল চাপে বিজেপি সরকার। করোনা সহ একাধিক ক্ষেত্রে প্রশ্নের মুখে পড়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই অবস্থায় উৎসবের মরশুমে করোনাকে বিধিকে হালকা করে কি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করলেন? যোগী উঠছে প্রশ্ন। উল্লেখ্য, ২০ হাজারের নীচে নামল দেশের করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ।

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮,৮৭০ জন। করোনা সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৩৭৮ জন। উৎসবের মরশুমের আগে করোনা ভাইরাসের করোনা সংক্রমণের এই পতন আশা দেখাচ্ছে স্বাস্থ্যমন্ত্রককে। তবে এখনই আনন্দিত হওয়ার কারণ নেই। উৎসবের মরশুমে সকলকে সংযত রাখতে রাজ্যগুলি কড়া নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্র। সেখানে দাঁড়িয়ে করোনা বিধিকে হালকা করার সিদ্ধান্ত সে রাজ্যে বিপদ ডেকে আনবে না তো? আশঙ্কা চিকিৎসকমহলের একাংশের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+