জেল থেকে বেরিয়ে ১০ বছরের মেয়েকে ধর্ষণ করে খুন করল ধর্ষণে অভিযুক্ত!

লখনৌ, ২০ সেপ্টেম্বর : ৮ বছরের মেয়েকে ধর্ষণের অপরাধে ২০১২ সালে জেলে গিয়েছিল সালেম ওরফে ছোটু নামে এক অপরাধী। চারবছর পরে জেল পালিয়ে বেরিয়ে এসে ফের একই অপরাধ ঘটাল সে। এবার তার শিকার ১০ বছরের একটি মেয়ে।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রামপুরে। অভিযোগ, ছোটু ও তার সঙ্গীরা মেয়েটিকে গণধর্ষণ করে, খুন করে দেহ টুকরো টুকরো করে কেটে ফেলেছে। ঘটনার পরে বরেলির কামেরি তহশিলে একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জেল থেকে বেরিয়ে ১০ বছরের মেয়েকে ধর্ষণ ও খুন ধর্ষণে অভিযুক্তর

ঘটনার পরে অভিযুক্ত ছোটুর বাবা ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই ঘটনায় মূল অভিযুক্ত ছোটু ও তার তুতো ভাই জুনেইদ পলাতক। এই চারজনের বিরুদ্ধেই জাতীয় নিরাপত্তা আইন ও ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দ্বিতীয় শ্রেণির ছাত্রী সন্ধ্যাবেলায় খাতা কিনতে বাড়ির বাইরে বেরিয়েছিল। তারপরই মেয়েটিকে ধর্ষণ করে খুন করে দেহ টুকরো করা হয়, এমনই অভিযোগ করেছেন মেয়েটির মা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+