যোগী রাজ্যে রক্ষকই ভক্ষক! নারকীয় ধর্ষণকাণ্ডে অভিযুক্ত কোন 'কর্তা'
উন্নাওকাণ্ডের পর এবার ফের একবার যোগীরাজ্য উত্তরপ্রদেশে উঠল আরও এক নারকীয় ধর্ষণের ঘটনা। উত্তরপ্রদেশের বারেলিতে এবার এক মহিলার ধর্ষণের ঘটনায় অভিযোগে উঠল পুলিশের দিকে। ফলে ফের একবার যোগী রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

মঙ্গলবারই এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে এফআইআর-এর প্রেক্ষিতে আদালত এই ইস্যুতে মামলা দায়ের করতে বলে। ম্যাজিস্ট্রেট পীযূষ সিদ্ধার্থ সোমবারই ২১ বছরের ওই তরুণীর ধর্ষণ ঘিরে কাটাই পুলিশ স্টেশনকে এক নির্দেশ দেয়। এরপরই ধর্ষণকাণ্ড ঘিরে পুলিশ কর্তার নাম প্রকাশ্যে আসে।
পুলিশের কাছে জমা পড়া অভিযোগের ভিত্তিতে ওই তরুণী জানিয়েছেন, গত ২১ অগাস্ট তাঁকে ধর্ষণ করা হয়। এরপর পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলেও পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করেছে ।প্রশ্ন উঠছে তাহলে কি , শুধুমাত্র ঘটনায় পুলিশ অফিসার অভিযুক্ত বলেই উত্তরপ্রদেশের পুলিশ অভিযোগ নিচে অস্বীকার করেছে? জবাবের অপেক্ষায় এলাকাবাসী।












Click it and Unblock the Notifications