Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Uttar Pradesh Clash: পুজোর ভাসানকে কেন্দ্র করে গোষ্ঠী সংঘাত, দুই অভিযুক্তকে এনকাউন্টার যোগীর পুলিশের

Uttar Pradesh Clash: দুর্গাপুজোর ভাসানকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের বহরাইচে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘাত। গুলি করে খুন। আর এই ঘটনায় অভিযুক্তকে এনকাউন্টার করল যোগী আদিত্যনাথের পুলিশ। দুই অভিযুক্ত নজর এড়িয়ে নেপালে পালানোর চেষ্টা করছিল। আর সেই সময় পুলিশ অভিযুক্ত দুজনকে গুলি করে বলে জানা যায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও এহেন এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলেছে অভিযুক্তের পরিবার।

গত রবিবার রাতে মনসুর গ্রামের মহারাজগঞ্জ বাজারের উপর দিয়ে দুর্গা প্রতিমা বিসর্জন শোভাযাত্রায় সামিল হয় বেশকয়েকজন যুবক। গান বাজানো নিয়ে বচসা থেকে আচমকাই অপর গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ বাঁধে। দুই গোষ্ঠী একে অপরের দিকে ইট পাথর ছুড়তে শুরু করে। যা নিয়ে একেবারে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় উত্তরপ্রদেশের বহরাইচে। ঘটনাকে কেন্দ্র করে চলে গুলিও।আর তাতে রামগোপাল মিশ্র নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এরপরেই পরিস্থিতি আরও উত্তাল হয়ে ওঠে।

Uttarpradesh police

যদিও এই ঘটনা একেবারে কড়া হাতে নিয়ন্ত্রণ করে উত্তরপ্রদেশের বহরাইচের পুলিশ প্রশাসন। হত্যার অভিযোগে আব্দুল হামিদ ও তার দুই ছেলে সরফরাজ ওরফে রিংকু ওরফে সালমান এবং ফাহিম, রাজা ওরফে সাহির, নানকাউ, মারুফসহ অজ্ঞাত আরও চারজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। পুলিশ জানিয়েছে এই ঘটনায় ইতিমধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে খবর, রিংকু এবং ফাহিমের খোঁজে বিশেষ তল্লাশি শুরু করে পুলিশ।

আর সেই সময় নেপাল সীমান্তের কাছে হান্ডা বসেরি খালের কাছে অভিযুক্ত দুজনকে কার্যত ঘিরে ফেলে পুলিশ। এবং তাঁদের ধরা দেওয়ার কথা বলে খবর। কিন্তু তা না করে পুলিশকে লক্ষ্য করে রিংকু এবং ফাহিম এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে বলে অভিযোগ। পয়াল্টা পুলিশও গুলি ছোঁড়ে। জানা যায়, অভিযুক্ত দুজনের পা'য়ে গুলি লাগে। এরপরেই হাতেনাতে ধরা হয়। দুজনেই বর্তমানে চিকিৎসাধীন। যে হাসপাতালে দুজনের চিকিৎসা করা হচ্ছে সেখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

আব্দুল হামিদের মেয়ে জানিয়েছে, বাবাকে আগেই উত্তরপ্রদেশ পুলিশ গ্রেফতার করে নিয়ে গিয়েছে। আরও বেশ কয়েকজনকেও গ্রেফতার করা হয়েছে। এমনকি দুই ভাইকেও গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ এসটিএস। এই অবস্থায় যে কোনও মুহূর্তে তাঁদের এনকাউন্টার করা হতে পারে বলে আশঙ্কা ঘটনার মূল অভিযুক্ত আব্দুল হামিদের মেয়ের। এই অবস্থায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে সে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+