সমাধান পেতে মহিলাকে পোশাক খুলে বুক দেখাতে বলে বহিষ্কৃত পুলিশ আধিকারিক
উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! অভিযোগ জানাতে এসে এক মহিলাকে জামা-কাপড় খুলে ফেলতে বলল এক পুলিশ আধিকারিক। উত্তরপ্রদেশের কানপুরের থেকে ১০০ কিমি দূরের একটি ফাঁড়িতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। আর তা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর তরজা।

প্রশ্নের মুখে পড়েছে যোগী রাজ্যের পুলিশ প্রশাসন। যদিও এই ঘটনায় ইতিমধ্যে কড়া পদক্ষেপ নিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।
জানা গিয়েছে, অভিযুক্ত ওই পুলিশ আধিকারিককে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। তাঁর নাম মহেন্দ্র সিং বলে জানা গিয়েছে। অভিযুক্ত ওই পুলিশ আধিকারিক বিলহাউর এলাকায় পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসাবে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। যদিও ইতিমধ্যে অভিযুক্ত পুলিশ আধিকারিককে বরখাস্ত করা হয়েছে। শুধু তাই নয়, অভিযুক্তের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলেও জানা গিয়েছে।
পারিবারিক সংক্রান্ত বেশ কিছু সমস্যা জানাতে ওই মহিলা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন বলে জানা গিয়েছে। মহিলার দাবি, অভিযুক্ত ওই পুলিশ আধিকারিক গত কয়েকদিন আগে রাতে ফোন করেন। সমাধানের কথা বলে একাধিক অশ্লীল প্রস্তাব ওই পুলিশ আধিকারিক তাঁকে দেন বলে অভিযোগ ওই মহিলার।
এমনকি একটা সময়ে তাঁকে জামাকাপড় খুলে স্তন দেখানোর কথাও নাকি বলে অভিযোগ। ভিডিও কল করে তা দেখানোর প্রস্তাবও নাকি ওই মহিলাকে দেওয়া হয়। শুধু তাই নয়, থানায় অভিযোগ জানাতে গেলে নানা অছিলায় তাঁকে স্পর্শও ওই অভিযুক্ত পুলিশ আধিকারিক করেন বলে অভিযোগ।
আর এই ঘটনা সামনে আসতেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসেছেন উত্তরপ্রদেশ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। ইতিমধ্যে অভিযুক্ত ওই পুলিশ আধিকারিককে চিহ্নিত করে দ্রুত বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযোগ সত্য হলে অভিযুক্ত ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে বার্তা পুলিশের।
কোনও ভাবেই এই সমস্ত ঘটনায় উত্তরপ্রদেশ পুলিশ চুপ করে বসে থাকবে না বলেও বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। যোগী রাজ্যে নাকি মহিলারা নিরাপদ নয়। বারবার তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। সেখানে দাঁড়িয়ে খোদ রক্ষকই যখন ভক্ষক! ফলে এই ঘটনায় ফের একবার প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।
যদিও সিএমও'র তরফে ইতিমধ্যে ঘটনার বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে। এমনকি কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।












Click it and Unblock the Notifications