আইপিএল নিয়ে জুয়ায় স্ত্রীকে বাজি রেখে খেলে হার স্বামীর
কানপুর, ২৯ মে : মহাভারতে নিজের স্ত্রী দ্রৌপদীকে বাজি রেখে কৌরবদের সঙ্গে জুয়া খেলে হেরে গিয়েছিলেন যুধিষ্ঠির। প্রথমে ধন-সম্পত্তি, জমি-জমা, রাজত্বের পরে শেষে দ্রৌপদীকে পাশা খেলায় বাজি ধরেও শেষরক্ষা হয়নি তাঁর।
মহাভারতের নানা অজানা ঘটনা, যা আপনি শোনেননি
ঠিক সেভাবেই এযুগে নতুনভাবে মহাভারতের সেই মহাকাব্যিক অধ্যায়কে স্মরণ করালেন উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা রবীন্দ্র সিং। আইপিএল নিয়ে জুয়া খেলতে গিয়ে নিজের স্ত্রীকে বাজি রাখেন তিনি। পরে হেরেও গিয়েছেন।

বিষয়টি তখন সামনে আসে যখন কানপুরের গোবিন্দনগরের বাসিন্দা রবীন্দ্র সিংয়ের বিপরীতে থাকা জুয়ারিরা তাঁর স্ত্রী জসমীত কউরকে উত্ত্যক্ত করতে শুরু করে। তখন পুলিশে অভিযোগ করেন জসমীত।
যে চরিত্রগুলির উল্লেখ মহাভারত ও রামায়ণ উভয় মহাকাব্যেই রয়েছে!
তদন্তে নেমে গোটা বিষয়টি পুলিশের সামনে স্পষ্ট হয়। জানা গিয়েছে, রবীন্দ্র সিং শেয়ার মার্কেটে সব টাকা খুইয়েছেন। টাকা রোজগারের নেশা এতই প্রবল ছিল যে এরপরে আইপিএল নিয়ে জুয়ার আসের বসে নিজের স্ত্রীকে বাজি ধরতেও পিছপা হননি তিনি।
'৪ হাজার বছর' পর মাটি ফুঁড়ে জেগে উঠল পবিত্র সরস্বতী নদী!
ঘটনার তদারকিতে নেমেছে মানবাধিকার সংগঠনও। জসমীত জানিয়েছেন, টাকার জন্য রোজ তাঁকে মারধর করতেন রবীন্দ্র। এমনকী বাবা-মায়ের কাছ থেকে ৭ লক্ষ টাকা আনার জন্য চাপও দেন।
মহাভারতের দৈব অস্ত্র চালনার বিস্তারিত মন্ত্র বিদ্যার খোঁজ মিলল
আইপিএলে জুয়ায় হেরে বিষয়টি স্ত্রীকে জানাননি রবীন্দ্র। তবে সঙ্গী জুয়ারিরা জসমীতকে পেতে ফোনে উত্ত্যক্ত করা ও বাড়ি চারপাশে টহল দেওয়া শুরু করে। ফলে বাধ্য হয়ে স্বামী রবীন্দ্র ও বাকীদের নামে পুলিশে অভিযোগ জানাতেই গোটা বিষয়টি প্রকাশ্যে এসেছে। রবীন্দ্রকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রসঙ্গত, রবীন্দ্র ও জসমীতের বিয়ে হয় পাঁচ বছর আগে। বিয়ের পরই জসমীত জানতে পারেন স্বামীর মদ ও জুয়ার নেশার কথা। এই কয়েকবছরে সোনা-দানা সহ বাড়ি সমস্ত মূল্যবান জিনিস বেচে খেয়েছেন রবীন্দ্র। এরপরে জুয়ার স্ত্রীকে বেচে দিলেন!












Click it and Unblock the Notifications