যৌনতায় অরাজি স্ত্রীর উপরে কী পাশবিক অত্যাচার করল স্বামী ভাবলে শিউরে উঠবেন

যৌন সঙ্গমে রাজি না হওয়ায় উত্তরপ্রদেশে স্ত্রীর গোপনাঙ্গে অ্যাসিড ঢেলে অত্যাচার চালাল স্বামী।

সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের আমলে উত্তরপ্রদেশ যেমন ছিল, যোগী আদিত্যনাথের বিজেপির আমলেও ঠিক একইরকম রয়েছে। যৌন সঙ্গমে রাজি না হওয়ায় উত্তরপ্রদেশে স্ত্রীর গোপনাঙ্গে অ্যাসিড ঢেলে অত্যাচার চালাল স্বামী।

যৌনতায় অরাজি স্ত্রীর উপরে কী পাশবিক অত্যাচার করল স্বামী ভাবলে শিউরে উঠবেন

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে কনৌজের গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ, জোর করে স্ত্রীর সঙ্গে নিয়মিত সঙ্গম করত অভিযুক্ত স্বামী। রাজি না হলে পাশবিক অত্যাচার করত। সেটাই চরমে পৌঁছয় সোমবার রাতে।

স্বামীর আবদারে রাজি না হওয়াতে গোপনাঙ্গে অ্যাসিড ঢেলে দেয় স্বামী। এরপরে মহিলার চিৎকারে সকলে জড়ো হয়ে দেখেন যন্ত্রণায় ছটফট করছেন মহিলা। পড়শিরাই হাসপাতালে নিয়ে যান। পুলিশে খবর দেওয়া হয়। তবে এখনও পলাতক স্বামীকে ধরতে পারেনি পুলিশ।

স্বামী মদ্যপ অবস্থায় এই কাজ করেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি আর কোনও বিষয় এতে জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। সবমিলিয়ে মোট তিনজনের বিরুদ্ধে পড়শিরাই অভিযোগ দায়ের করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+