UP CM Yogi Adityanath: জিডিপি শেয়ারিংয়ে বড় ভূমিকা! অর্থনীতিতে শক্তিশালী রাজ্য যোগীর উত্তরপ্রদেশ

UP CM Yogi Adityanath: দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিল উত্তরপ্রদেশ। ক্ষমতার পালা বদলের পর থেকেই উত্তরপ্রদেশের উন্নয়নে গুরুত্ব দিয়েছেন যোগী আদিত্যনাথ। কর্মসংস্থান থেকে শিল্প, শিক্ষা থেকে স্বাস্থ্য, সমস্ত ক্ষেত্রেই পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করেছে যোগী সরকার। আর এই অবস্থায় দেশের অর্থ ব্যবস্থাকে আরও মজবুত করতে বড় ভূমিকা রাখল উত্তরপ্রদেশ। GDP শেয়ারের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে উঠে এল এই রাজ্য। মহারাষ্ট্রের পরেই রয়েছে যোগীর এই রাজ্য। যা খুবই বড় সাফল্য হিসাবেই দেখা হচ্ছে।

GDP শেয়ারের ক্ষেত্রে প্রথম স্থানে যাতে উত্তরপ্রদেশের জায়গা থাকে সে লক্ষ্যেই কাজ করছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (UP CM Yogi Adityanath)। এক্ষেত্রে থার্ড পজিশনে ছিল দেশের এই রাজ্য। বিনিয়োগ এবং স্টক মার্কেট ট্রেকিং প্লাটফর্ম (investment and stock market) 'soic.in'-এর তথ্য বলছে, জিডিপি শেয়ারিংয়ের ক্ষেত্রে উত্তরপ্রদেশ তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। দেশের মোট জিডিপিতে ১৫.৭ শতাংশ জিডিপি নিয়ে দেশের প্রথম রাজ্য হিসাবে রয়েছে মহারাষ্ট্র। এরপরই ৯.২ শতাংশ জিডিপি শেয়ার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি শাসিত এই রাজ্য। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

UP CM Yogi Adityanath

অন্যদিকে জিডিপি শেয়ারের ক্ষেত্রে উত্তরপ্রদেশের পরেই আছে তামিলনাড়ু। তথ্য বলছে ৯.১ শতাংশ এরপর গুজরাট ৮.২ শতাংশ এবং পশ্চিমবঙ্গ ৭.৫ শতাংশ, কর্ণাটক ৬.২ শতাংশ, রাজস্থান ৫.৫ শতাংশ, অন্ধ্রপ্রদেশ ৪.৯ শতাংশ এবং মধ্যপ্রদেশ ৪.৬ শতাংশে আছে। যা উত্তরপ্রদেশের ধারে কাছে নয় বলেই মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। বলে রাখা প্রয়োজন, ১০ ট্রিলিয়ান ডলারের অর্থনীতিতে পরিণত হবে ভারত। আর সেই টার্গেট নিয়েই কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এন্ড কোং।

আর সেই সময়ে কার্যত সমান্তরাল লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে দেশের অন্যতম জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন পূরণ করতে যোগী আদিত্যনাথও (UP CM Yogi Adityanath) কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন। প্রধানমন্ত্রী মোদীর মতোই নিয়েছেন তিনিও (UP CM Yogi Adityanath) টার্গেট। আর তা হল উত্তরপ্রদেশকে ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির রাজ্যে পরিণত করা। আগামী কয়েক বছরেই ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উত্তরপ্রদেশ উঠে আসে সে লক্ষ্যেই দিন-রাত কাজ করে চলেছেন যোগী আদিত্যনাথ (UP CM Yogi Adityanath)। রাজ্যজুড়ে তৈরি হচ্ছে পরিকাঠামো। রাস্তা থেকে রেল, মেট্রোয় অভাবনীয় উন্নয়নের লক্ষ্যে কাজ করছে সে রাজ্যের সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+