Chief Minister Yogi Adityanath: জল পরিবহণেও ঘটবে বিপ্লব! বড় সিদ্ধান্ত যোগী আদিত্যনাথের
Chief Minister Yogi Adityanath: জল বিভাগ অর্থাৎ উত্তরপ্রদেশ Inland Waterways -কে ঢেলে সাজাতে হবে। আর তা দ্রুত করতে হবে। এমনটাই নির্দেশ দিলেন যোগী আদিত্যনাথ। সম্প্রতি এই বিষয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠক হয়। আর সেখানেই এহেন নির্দেশ দেন তিনি।
যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আর এই সংস্থা গঠন হলে উত্তরপ্রদেশের মানুষের অনেক উপকার হবে বলেই মনে করা হচ্ছে। তবে নতুন করে জল বিভাগ অর্থাৎ উত্তরপ্রদেশ Inland Waterways -কে গঠনের আগে পুরো বিষয়টিকে নিয়ে একটি সমীক্ষা চালাতে হবে।

সবকিছু খতিয়ে দেখার পরেই এই বিষয়ে গঠিন প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ( Yogi Adityanath) । যোগী আদিত্যনাথের বাসভবনে এই বিষয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠক হয়। গভীর রাত পর্যন্ত চলে এই বৈঠক। সেখানে যোগী সরকারের একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন। আর সেখানে Inland Waterways - গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা যাচ্ছে।
Inland Waterways - এর গঠনের বিষয়ে আলোচনার সময় যোগী ( Chief Minister Yogi Adityanath) বলেন, এই কমিটির চেয়ারম্যান এবং ভাইস-চেয়ারম্যান পদে বিশিষ্ট বিশেষজ্ঞদের দায়িত্ব দেওয়া উচিত। এমনকি রাজ্যের পরিবহন কমিশনারকে এর সিইও হিসাবে মনোনীত করা উচিত বলেও জানান যোগী। আর এই আধিকারিক নোডাল আধিকারিক হিসাবে Inland Waterways - এর সঙ্গে যুক্ত বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ রাখবে। আধিকারিকরা জল পরিবহণ এবং পর্যটন সংক্রান্ত সমস্ত কাজ রেগুলার মনিটারিং করবে বলেও নির্দেশ যোগীর।
বলে রাখা প্রয়োজন, এই কমিটি অর্থাৎ Inland Waterways Authority এর কাজ হবে উত্তরপ্রদেশের নদীগুলিতে চলা লঞ্চ সহ অন্যান্য জল পরিবহণ ব্যবস্থাগুলিকে নজর রাখা। শুধু তাই নয়, আরও পরিবহণ ব্যবস্থাকে কীভাবে ঢেলে উন্নত করা যায় সে বিষয়টিও নজর রাখবে এই কপমিটি। বলে রাখা প্রয়োজন, উত্তরপ্রদেশের পর্যটনকে ঢেলে সাজানো হচ্ছে। এমনকি নদীপথেও পর্যটক বাড়াতে একাধিক পদক্ষেপ জোগী সরকার নিচ্ছে। এই অবস্থায় এহেন পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications