Yogi Adityanath: উত্তর প্রদেশ SDG-তে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে: যোগী আদিত্যনাথ
Yogi Adityanath: উত্তর প্রদেশ সরকার ২০৩০ সালের মধ্যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের (SDG) অধীনে নির্ধারিত সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। লখনৌ-এ এক অনুষ্ঠানে এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
তিনি বলেছেন, এসডিজি অর্জনের প্রচেষ্টা চলছে মূলত 5ps, জনগণ, সমৃদ্ধি, শান্তি, অংশদীদারিত্ব এবং গ্রহের নীতির ওপরে ভিত্তি করে। এসডিজির ওপরে একটি পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যে দারিদ্র দূরীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। রেকর্ড সংখ্যক ৩.৪৩ কোটি মানুষকে বহুমাত্রিক দারিদ্র থেকে বের করে আনা হয়েছে। তিনি বলেছেন, রাজ্য সরকার প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে সুবিধাভোগীদের সর্বাধিক সুবিধা বাড়িয়েছে। তিনি বলেছেন, রাজ্য সরকার ২০২৪ সালের মধ্যে প্রতিটি বাড়িতে নলবাহিত জল সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
মুখ্যমন্ত্রী বলেছেন, ক্ষুদ্র, ভুদ্র ও মাঝারি উদ্যোগে এবং ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট প্রকল্পে কর্মীদের সামাজিক সুরক্ষা দেওয়া হচ্ছে। তিনি বলেছেন, রাজ্যে দ্বারা তৈরি করা এসডিজিতে প্রকৃত অগ্রগতির তথ্য কেন্দ্রীয় সরকারের মন্ত্রক ও নীতি আয়োগের সঙ্গে ভাগ করা উচিত।
মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যে ১৫ বছর বয়সী শিশুদের স্কুলে ১০০ শতাংশ তালিকাভুক্তি নিশ্চিত করতে হবে এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তালিকাভুক্তি বাড়াতে হবে। তিনি আরও বলেছেন, নারীর ক্ষমতায়নের জন্য রাজ্যে বিভিন্ন কর্মসূচি পরিচালিত হচ্ছে এবং সমস্ত বিভাগ ও ক্ষেত্রের মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর জন্য আরও প্রচেষ্টা করা উচিত।
এর আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন দেশের উন্নয়নের পথ উত্তর প্রদেশ হয়েই যাবে। তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে উন্নত ভারত তৈরির কথা বলছেন, তার অন্যতম অংশ হবে উত্তর প্রদেশ।












Click it and Unblock the Notifications