বিজেপি শাসিত এই রাজ্যটিতে ধর্মীয় স্থানে লাউডস্পিকার বাজানো নিয়ে জারি নয়া নির্দেশ
রাজ্যের ধর্মীয় বা জনবহুল স্থানে অবৈধভাবে লাউড স্পিকারের ব্যবহার নিয়ে, এবার নিষেধাজ্ঞা জারি করল উত্তর প্রদেশ সরকার। এজন্য ১৫ জানুয়ারি পর্যন্ত সময়সীমা ধার্য করে দিয়েছে যোগীসরকার।
রাজ্যের ধর্মীয় বা জনবহুল স্থানে অবৈধভাবে লাউড স্পিকারের ব্যবহার নিয়ে, এবার নিষেধাজ্ঞা জারি করল উত্তর প্রদেশ সরকার। এজন্য ১৫ জানুয়ারি পর্যন্ত সময়সীমা ধার্য করে দিয়েছে যোগীসরকার। ১৫ জানুয়ারির মধ্যে সমস্ত ধর্মীয় ও জনবহুল স্থান থেকে অবৈধভাবে লাউডস্পিকার সরিয়ে নিতে হবে, না হলে তা ২০ জানুয়ারি খুলে নিতে শুরু করবে খোদ প্রশাসনই।

এর আগে, মন্দির, মসজিদ, চার্চে কোনও রকমের লাউডস্পিকার বাজানো নিয়ে সরকারি অনুমতি নেওয়া হয় কী না , তা নিয়ে প্রশ্ন তুলে এলাহাবাদ হাইকোর্ট জবাব চায় যোগী প্রশাসনের কাছে। ২০ ডিসেম্বর এই আদালত এ নিয়ে প্রশ্ন করে যোগী প্রশাসনকে। তারপরই এই উদ্য়োগ নেয় উত্তরপ্রদেশের সরকার। এজন্য সমস্ত সরকারী দফতরকে,তথা জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে।
যোগী সরকারের এই নির্দেশ অনুযায়ী , যে সমস্ত ধর্মীয় সভায় লাউড স্পিকার ব্য়বহার করা হবে , তা যেন ১০ ডেসিবেলের বেশি শব্দমাত্রা না ছাড়ায়। এছা়ডাও বিয়ের আসরেও মাত্রাতিরিক্ত শব্দ ছাড়ানো যাবে না , বলে নির্দেশ দেওয়া হয়েছে যোগী সরকারের তরফে। যে সমস্ত আধাকারিকরা শব্দদূষণের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিতে পারবেন না, তাঁদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওার কথা বলেছে আদালত।












Click it and Unblock the Notifications