Yogi Adityanath: ৩৯ লক্ষ কোটি টাকার বিনিয়োগ, কী কী প্রকল্প শুরু করছে যোগী সরকার
Yogi Adityanath: বিপুল বিনিয়োগ এসেছে যোগী সরকারের হাতে। আর সেই বিনিয়োগের ওপর ভিত্তি করেই নতুন প্রকল্প শুরু করতে চলেছে উত্তর প্রদেশ সরকার। সাম্প্রতিক গ্লোবাল ইনভেস্টর সামিটে ৩৯.৫২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ এসেছে সে রাজ্যে। তারপরই ১৫ লক্ষ কোটি টাকার প্রকল্প শুরু করার কথা ঘোষণা করা হল। গত ফেব্রুয়ারি মাসেই গ্লোবাল ইনভেস্টর সামিট আয়োজিত হয়েছিল। আগামী কয়েক মাসের মধ্যে এরকম আরও কয়েকটি প্রকল্প চালু হতে চলেছে।
উত্তর প্রদেশের (Yogi Adityanath) শিল্প দফতরের প্রতিমন্ত্রী নন্দগোপাল গুপ্তা জানিয়েছেন, ওই সম্মেলনের মাধ্যমে ৩৩. ৫০ কোটি বিনিয়োগের প্রস্তাব এসেছিল। পরে সেটা আরও বেড়ে হয় ৩৯.৫২ লক্ষ কোটি। তবে সম্মেলন হয়ে যাওয়ার পরও অনেক বিনিয়োগকারী উত্তর প্রদেশের কাছে প্রস্তাব নিয়ে আসছেন বলে দাবি করেছেন মন্ত্রী।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) জানিয়েছেন বিনিয়োগকারীরা প্রায় সব ক্ষেত্রেই বিনিয়োগে উৎসাহ দেখিয়েছেন।
গ্রিন এনার্জি, ইভিএস, বস্ত্রশিল্প, ডেটা সেন্টার, খাদ্য প্রক্রিয়াকরণ, স্বাস্থ্য, শিক্ষা কোনও ক্ষেত্রই বাদ পড়েনি সেই তালিকা থেকে। মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন যাতে ওই সব বিনিয়োগের ক্ষেত্রে প্রশাসনিক ক্ষেত্রে কোনও বাধা না আসে।
যোগী (Yogi Adityanath) স্পষ্টতই জানিয়েছেন, ৮ মাসে যে সব মউ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, তার ভিত্তিতে ৮০০০ নতুন প্রকল্প শুরু হতে চলেছে।
সব প্রস্তাবের রিভিউ যাতে দ্রুত সেরে ফেলা হয়, মুখ্যসচিবকে তেমনই নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ।
তিনি (Yogi Adityanath) আরও জানিয়েছেন নবনির্মিত বুন্দেলখণ্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির জন্য় ৩৬ হাজার হেক্টর জমি প্রয়োজন। তার জন্য প্রয়োজনীয় আর্থিক সাহায্যও প্রয়োজন। যে সব প্রকল্প শুরু হতে চলেছে তার মধ্যে রয়েছে গ্রিন হাইড্রোজেন পলিসি, পাওয়ার সেক্টর প্রজেক্ট, বুন্দেলখণ্ড সোলার এনার্জি প্রজেক্ট।












Click it and Unblock the Notifications