Yogi Adityanath: তথ্যপ্রযুক্তিতেও জোয়ার আনতে চান যোগী! ১৪ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত
Yogi Adityanath: তথ্যপ্রযুক্তি ক্ষেত্রেও দেশের মডেল রাজ্য হতে চায় উত্তরপ্রদেশ! আর তাই ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিতে চলেছে যোগী সরকার। শুধু তাই নয়, তথ্যপ্রযুক্তি নিয়ে গবেষণার ক্ষেত্রে ১৪ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গবেষণার পাশাপাশি তথ্যপ্রযুক্তি ক্ষেত্রকে আরও চাঙ্গা করতেও বিপুল এই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে বিভিন্ন বেসরকারি সংস্থা এবং প্রতিষ্ঠানগুলিকে এগিয়ে আসার আহ্বান করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।

মুখ্যমন্ত্রী আদিত্যনাথের (Yogi Adityanath) নেতৃত্বে উত্তরপ্রদেশজুড়ে (Uttar Pradesh) উন্নয়নের কর্মকাণ্ড চলছে। সর্বক্ষেত্রে কার্যত একটা বিপ্লব লক্ষ্য করা গিয়েছে। বিশেষ করে শিক্ষা-স্বাস্থ্য এবং কর্মসংস্থান বাড়াতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। গত কয়েকদিন আগে বিনিয়োগের লক্ষ্যে মোটো জিপির আয়োজন হয়েছে উত্তরপ্রদেশে। আর সেখানে দেশের পাশাপাশি বিশ্বের তাবড় তাবড় শিল্পপতিরা উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে দসিরঘ বৈঠক করেছেন যোগী। কেন উত্তরপ্রদেশ ব্যবসার জন্যে অনুকূল এবং পরিকাঠামোর বিষয়েও শিল্পপতিদের বার্তা দিয়েছেন তিনি।
আর এরপরেই সে রাজ্যে তথ্যপ্রজুক্তি খাতে বড় বিনিয়োগ যোগী সরকারের (Yogi Adityanath)। শুধু তাই নয়, Science and Technology দফতরে তরফে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, গবেষণা করা যাবে এমন ১০০টিরও বেশি বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্য পরিষেবা, আর্টিফিশিয়াল এন্টেলিজেন্স, স্বাস্থ্যক্ষেত্রে ব্লক চেন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির মতো বিষয়ের উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে।
IIT-Kanpur, MNNIT এবং KGMU গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলি এর সঙ্গে যুক্ত বলেও জানা গিয়েছে। সম্প্রতি উচ্চপর্যায়ের একটি বৈঠক হয় উত্তরপ্রদেশে। Science and Technology দফতরে গুরুত্বপূর্ণ সচিবের নেতৃত্বে ওই বৈঠক হয়। যেখানে ১০৯ টি রিসার্চ প্রোপসল জমা পড়ে এবং তাতে অনুমোদন দেওয়া হয়। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications