Yogi Adityanath News: খুব শীঘ্রই আয়ুশ বোর্ড গঠন করা হবে উত্তরপ্রদেশে
Yogi Adityanath News: খুব শীঘ্রই আয়ুশ বোর্ড গঠন করা হবে উত্তরপ্রদেশে! মূলত আয়ুর্বেদ, ইউনানি, হোমিওপ্যাথি সহ যোগ সংক্রান্ত প্রতিষ্ঠানগুলির জন্য এবং ডাক্তারদের রেজিস্ট্রেশনের জন্যে শীঘ্রই এই আয়ুশ বোর্ড গঠন করা হবে। এমনটাই নির্দেশ যোগী আদিত্যনাথের। শুধু তাই নয়, এই বোর্ড গঠন যাতে শীঘ্রই হয় সেই নির্দেশও দিয়েছেন তিনি।
আয়ুশ বোর্ড গঠন হলে এই সমস্ত চিকিৎসার সঙ্গে যুক্ত চিকিৎসকরা নানা ভাবে উপকৃত হবে বলেই মনে করা হচ্ছে। যোগী (Yogi Adityanath) জানিয়েছেন, বর্তমানে আয়ুর্বেদ, ইউনানি, হোমিওপ্যাথি এবং ইউনানি চিকিৎসার পদ্ধতির জন্যে আলাদা আলাদা বোর্ড রয়েছে।

এবার এই ধরনের সমস্ত চিকিৎসা পদ্ধতিকে এক ছাতার তোলায় আনতে চাইছে যোগী সরকার। আর সেই কারনে এই বোর্ড গঠন খুবই জরুরি বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, এই বোর্ডে একজন শীর্ষ আধিকারিককে বসানো হবে। সম্প্রতি আয়ুষ বিভাগের আধিকারিকদের সঙ্গে একটি উচ্চ-পর্যায়ের বৈঠক হয়।
আর সেই বৈঠকে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৈঠক শেষে তিনি জানিয়েছেন, উত্তরপ্রদেশের এই বোর্ড গঠন হলে নতুন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং ডিগ্রিধারী ডাক্তারদের রেজিস্ট্রেশন অনেক সহজ হবে। সবকিছুকে এক ছাতার তলায় চলে আসবে।
যোগী জানিয়েছেন, যুবকদের যোগ্য এবং ন্যাচারোপ্যাথিতে কেরিয়ার তৈরির ক্ষেত্রে উৎসাহ বেড়েছে। এমনকি বহু বেসরকারি প্রতিষ্ঠানও তৈরি হয়েছে। আর এই সমস্ত সংস্থাগুলির জন্যে নীতি তৈরি সহ একাধিক কাজ এই বোর্ডের মাধ্যমে করা হবে বলে জানিয়েছেন যোগী আদিত্যনাথ।
এমনকিযে সমস্ত সংস্থান নীতি এবং নিয়ম মানবে না তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যোগী আদিত্যনাথের নেতৃত্বে দ্রুত বদল ঘটছে উত্তরপ্রদেশের। শিক্ষা থেকে কর্মসংস্থানে নয়া উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নত করা হচ্ছে। এই অবস্থায় এই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications