সাংবাদিক সিদ্দিকী কাপ্পানের সঙ্গে PFI-এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে: যোগী সরকার
কেরলের সাংবাদিক সিদ্দিকী কাপ্পানের চরমপন্থী সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (PFI) সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চাঞ্চল্যকর দাবি করল উত্তর প্রদেশ সরকার। সম্প্রতি সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত একটি হলফনামা জমা দিয়েছে। সেখানে
কেরলের সাংবাদিক সিদ্দিকী কাপ্পানের চরমপন্থী সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার (PFI) সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চাঞ্চল্যকর দাবি করল উত্তর প্রদেশ সরকার। সম্প্রতি সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত একটি হলফনামা জমা দিয়েছে। সেখানেই যোগী সরকারের তরফে এমনটাইও দাবি করেছে।

বলে রাখা প্রয়োজন, সাংবাদিক সিদ্দিকী কাপ্পানের জামিন নিয়ে আদালতে একটি মামলা বিচারাধীন। এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে আগামী ৯ সেপ্টেম্বর। উল্লেখ্য, ২০২০ সালের অক্টোবরে হাতরাসে যাওয়ার সময় রাস্তা থেকে গ্রেফতার করা হয় সিদ্দিকীকে। ধর্ষণের করে মৃত্যুর ঘটনায় এক পরিব্রের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় এই গ্রেফতার করা হয়।
সুপ্রিম কোর্টে উত্তরপ্রদেশ সরকারের তরফে দেওয়া হলফনামাতে সাংবাদিক সিদ্দিকী কাপ্পানের জামিনের তীব্র বিরোধ করা হয়েছে। একই সঙ্গে জানিয়েছে, PFI-এর একটি রাষ্ট্র বিরোধী এজেন্ডা আছে। দেশে ধর্মীয় বিভেদ ও সন্ত্রাস ছড়ানোর বৃহত্তর ষড়যন্ত্রের অংশে কেরলের সাংবাদিক সিদ্দিকী কাপ্পান জড়িত বলেও দাবি করা হয়েছে।
হলফনামায় বলা হয়েছে যে সিএএ-এনআরসি এবং বাবরি এবং হাতরাস ঘটনায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নিয়ে ধর্মীয় অশান্তি ছড়ানোর ষড়যন্ত্রের চেষ্টা সাংবাদিক করেছিলেন বলেও দাবি করা হয়েছে। যোগী সরকার সিদ্দিকীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছে। অর্থ পাচারের মতো মারাত্মক অভিযোগ রয়েছে বলেও মারাত্মক অভিযোগ করেছে।
তবে একের পর এক এই অভিযোগ নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। বলে রাখা প্রয়োজন, হাথরসের ধর্ষণের ঘটনা নিয়ে গোটা দেশ জুড়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছিল। বিজেপি শাসিত এই রাজ্যে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এমনকি যোগী সরকার মহিলাদের নিরাপত্যতা দিতে একেবারে ব্যর্থ তা নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা।
আর ভয়াবহ সেই ঘটনার খবর করতে গিয়েই গ্রেফতার হন কাপ্পান। যদিও তাঁর গ্রেফতারি নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। কিন্তু এরপরেও কাপ্পানের বিরুয়দ্ধে কড়া যোগী সরকার।












Click it and Unblock the Notifications