যোগীর কার্যালয়ের টুইটারের পর এবার হ্যাক হল উত্তরপ্রদেশ সরকারের টুইটার হ্যান্ডেল
যোগীর কার্যালয়ের টুইটারের পর এবার হ্যাক হল উত্তরপ্রদেশ সরকারের টুইটার হ্যান্ডেল
শনিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কার্যালয়ের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর, সোমবার উত্তরপ্রদেশ সরকারের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হল। এই টুইটার হ্যাক করে অদ্ভুত এক টুইট করা হয়। যদিও তা কিছুক্ষণের মধ্যেই উড়িয়ে দেন সরকারি আধিকারিকরা।

টুইটে বলা হয়েছে, 'বেঞ্জ অফিসিয়াল কালেকশন প্রকাশের উদযাপনে, আমরা পরবর্তী ২৪ ঘন্টার জন্য কমিউনিটির সকল সক্রিয় এনএফটি ব্যবসায়ীদের জন্য একটি এয়ারড্রপ খুলে দিয়েছি! আপনার নিজেদের বেঞ্জ দাবি করুন, রেড বিন নিয়ে যান।’ পরবর্তী টুইটে একাধিক অ্যাকাউন্ট ট্যাগ করা হয়। সোমবার সকালে পাঞ্জাবের কংগ্রেস ইউনিটের টুইটার অ্যাকাউন্টও হ্যাক করা হয় এবং একই ধরনের টুইট পোস্ট করে হ্যাকাররা। কয়েক মিনিটের মধ্যে ১০০টির বেশ পোস্ট হয় এই টুইটারে এবং প্রচুর মানুষকে ট্যাগ করা হয়। একাধিক টুইটে বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনার, ক্রিপ্টোকারেন্সির ভক্ত থেকে ইলন মাস্কের অনুরাগীদের ট্যাগ করা হয়।
প্রসঙ্গত, শুক্রবার রাতে হ্যাক হয়ে যায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের টুইটার অ্যাকাউন্ট। প্রায় ৪০ মিনিট পর আবারও সেই অ্যাকাউন্ট ফিরে পায় উত্তরপ্রদেশ সরকার। একাধিক রিপোর্ট অনুযায়ী, শুক্রবার রাত ১২ টা ৪৩ মিনিট নাগাদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। এই টুইট হ্যাক হওয়ার পর এখানেও উদ্ভট পোস্ট টুইট করা হয়। পালটে দেওয়া হয় অ্যাকাউন্টের ছবি। একটি কার্টুনের ছবি ব্যবহার করা হয়। অবশেষে ভোররাতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের টুইটার অ্যাকাউন্ট স্বাভাবিক ছন্দে ফেরে। এই অ্যাকাউন্টের ফলোয়ার্স সংখ্যা ৪০ লক্ষের বেশি। সরকারি আধিকারিকরা জানিয়েছেন যে কে বা কারা এই টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে তা খতিয়ে দেখবেন সৈইবার বিশেশজ্ঞরা। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।












Click it and Unblock the Notifications