যোগীর রাজ্যে এই কারণে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বাধ্যতামূলক হল আধার

স্কুল বোর্ডের পরীক্ষায় আধার বাধ্যতামূলক করল উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। ফেব্রুয়ারি ২০১৮-য় বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় আধার কার্ড সঙ্গে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে।

উত্তর প্রদেশ সরকারের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার হলে ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ডের সঙ্গে আধার কার্ড আবশ্যিক ভাবে নিয়ে যেতে হবে। স্কুল বোর্ডের পরীক্ষার জন্য রেজিস্ট্রেশনের সময়েও আধার লাগবে বলে জানানো হয়েছে।

যদি কোনও ছাত্র কিংবা ছাত্রী আধার না থাকায় পরীক্ষায় বসতে না পারে, তাহলে ব্যর্থতার দায় স্কুল কর্তৃপক্ষ কিংবা স্কুলের প্রিন্সিপালের ওপর বর্তাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থী আটকাতে সরকারের এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

সরকারি নির্দেশিকা উত্তর প্রদেশের সবকটি জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এর আগে উত্তর প্রদেশ সরকার প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য আধার বাধ্যতামূলক করেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+