Uttar Pradesh Exit Poll Result 2024: উত্তর প্রদেশ এবারও এনডিএ-র! এক্সিট পোলে অনেক পিছনে ইন্ডিয়া ব্লক
Uttar Pradesh Exit Poll Result 2024: আঠারোতম লোকসভা নির্বাচনের ভোটদান সমাপ্ত হয়েছে। তারপরেই শুরু হয়ে গিয়েছে এক্সিট পোলের ফলাফল আসা। সবার নজর দেশের সব থেকে বড় রাজ্য উত্তর প্রদেশের দিকে। এই রাজ্যে রয়েছে সংসদের ৮০ টি আসন।
২০১৪-র তুলনায় ২০১৯-এ উত্তর প্রদেশে বিজেপির ফল ছিল খারাপ। ২০১৯-র নির্বাচনে বিজেপি উত্তর প্রদেশে পেয়েছিল ৬২ টি আসন। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির কাছে চ্যালেঞ্জ, কতটা তারা আগেরবারের ফল ধরে রাখে কিংবা তা আরও ভাল করতে পারে। তবে পোল অফ পোলস বলছে বিজেপি উত্তর প্রদেশে সুইপ করবে। প্রসঙ্গত, বিহার ও পশ্চিমবঙ্গের মতো উত্তর প্রদেশেও ভোট হয়েছিল সাত দফায়।

- রিপাবলিক-পি মার্কের এক্সিট পোল অনুসারে এনডিএ ৮০ টির মধ্যে পেতে পারে ৬৯-৭৪ টি আসন। অন্যদিকে ইন্ডিয়া ব্লক পেতে পারে ৬-১১ টি আসন। বহুজন সমাজপার্টি এবার কোনও আসন পাবে না।
- ইন্ডিয়া নিউজ-ডি ডায়নামিকের সমীক্ষা অনুসারে এনডিএ পেতে পারে ৬৯ টি আসন এবং ইন্ডিয়া ব্লক পেতে পারে ১১ টি আসন।
- নিউজ নেশন বলছে এনডিএ পেতে পারে ৬৭ টি আসন এবং ইন্ডিয়া ব্লক পেতে পারে ১৩ টি আসন।
- ইন্ডিয়া টিভির এক্সিট পোল বলছে উত্তর প্রদেশে বিজেপি পেতে পারে ৬২-৬৮ টি আসন এবং সমাজবাদী পার্টি পেতে পারে ১০-১৬ টি আসন, কংগ্রেস পেতে পারে ১-৩ টি আসন, আরএলডি ও আপনা দল ২ করে আসন পেতে পারে।
- টু-ডেজ চাণক্য বলছে উত্তর প্রদেশে বিজেপি পেতে পারে ৬৮-আশপাশে, অন্যদিকে কংগ্রেস ও এসপি পেতে পারে ১২-র আশপাশে।রিপাবলিক-ম্যাট্রিক্সের এক্সিট পোল অনুযায়ী ৬৯-৭৪ টি আসন পেতে পারে এনডিএ, ইন্ডিয়া ব্লক পেতেব পারে ৬-১১ টি আসন।
- জন কি বাতের এক্সিট পোল অনুযায়ী এনডিএ পেতে পারে ৬৮-৭৪ টি আসন। অন্যদিকে ইন্ডিয়া ব্লক পেতে পারে ৬-১২ টি আসন।
- নিউজ নেশন বলছে এনডিএ পেতে পারে ৬৭ টি আসন অন্যদিকে ইন্ডিয়া ব্লক পেতে পারে ১০টি আসন। আর অন্যরা পেতে পারে তিনটি আসন।
- নিউজ ১৮-এর মেগা এক্সিট পোল অনুসারে বিজেপি উত্তর প্রদেশে প্রথম তিন দফায় যে ২৬ টি আসনে নির্বাচন হয়েছিল, তার মধ্যে ২২-২৫ টি আসন পেতে পারে। ইন্ডিয়া ব্লক পেতে পারে তিন থেকে ছটি আসন।












Click it and Unblock the Notifications