উত্তরপ্রদেশে তৃতীয় দফা ভোটে হিংসা, মেইনপুরিতে বিজেপি কর্মীর ওপ‌র চলল গুলি, আহত সপা বিধায়ক

‌উত্তরপ্রদেশে তৃতীয় দফা নির্বাচনের দিন হিংসাত্মক ঘটনা ঘটে গেল। রবিবার সন্ধ্যায় মেইনপুরি বিধানসভা কেন্দ্রের অবধ নগর পোলিং বুথে সংঘর্ষের সময় সমাজবাদী পার্টি কর্মীদের চালানো গুলিতে আহত হন এক বিজেপি কর্মী। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উত্তরপ্রদেশে তৃতীয় দফা ভোটে হিংসা


অন্যদিকে, রবিবার সকালে সমাজবাদী পার্টির বিধায়ক রাজ কুমার যাদব রাসেমার গ্রামে বিজেপি কর্মীদের দ্বারা আহত হন বলে অভিযোগ। ভুয়ো ভোটের অভিযোগ আনার পরই এই দুই পোলিং বুথে উত্তেজনার সৃষ্টি হয় এবং এরপরই সংঘর্ষ বাধে বিজেপি–সপা কর্মীদের মধ্যে। মেইনপুরির বিজেপির প্রাক্তন জেলা সভাপতি অলোক গুপ্তা সপার কর্মীদের কাঠগড়ায় তুলে অভিযোগ করেছেন যে তারা মেইনপুরি কেন্দ্রের অবধ নগর পোলিং বুথে তাঁদের দলের কর্মীদের ওপর গুলি চালায়। তিনি এও দাবি করেন, '‌তারা আমাদের কাউন্সিলরকে গুলি করতে চেয়েছিল কিন্তু গুলি গিয়ে লাগে আমাদের দলীয় কর্মী অমন পাণ্ডের শরীরে, যিনি ওখানে দাঁড়িয়ে ছিলেন।’‌ অভিযুক্তদের শাস্তির দাবি তুলে বিজেপি কর্মীরা প্রতিবাদে সামিল হয়েছেন।

পুলিশ জানিয়েছে, পাণ্ডের পেটে গুলি লাগে এবং তাঁকে তড়িঘড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাঁকে আগ্রাতে স্থানান্তর করা হয়। এসপি অশোক কুমার রাই এ প্রসঙ্গে জানিয়েছেন যে সমাজবাদী পার্টির কর্মী অভিযুক্ত অনশুল যাদবকে গ্রেফতার করা হয়েছে। অপ্রীতিকর কোনও ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরদিকে বিধায়ক যাদব সাংবাদিকদের বলেছেন যে সকালে তিনি তাঁর ভোট দেওয়ার পর তিনি কুরাওয়ালিতে যাচ্ছিলেন, কারণ রাসেমার গ্রামের পোলিং বুথে কিছু মানুষ সাধারণ ভোটারদের ভোট বিঘ্নিত করার চেষ্টা করছে।

তিনি জানান, শীঘ্রই সেখানে পৌঁছে তিনি দেখেন যে অরুণ যাদব ও তার সহযোগিরা ইঁট ছুঁড়ছে তাঁকে লক্ষ্য করে এবং শূন্যে গুলি চালাচ্ছে। বিধায়ক যাদব বলেন, '‌আমি ভাগ্যবান যে আমার গায়ে গুলি লাগেনি কিন্তু একটা পাথর এসে আমার বাঁ চোখকে আহত করে।’‌ তিনি এও জানান যে অভিযুক্তরা কমপক্ষে ছ’‌রাউন্ড গুলি চালায় এবং তাঁর গাড়ি লক্ষ্য করে ইঁট ছোঁড়ে, যার ফলে তাঁর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+