৪৯ হাজারের কুন্ডল, ২০ হাজারি রুদ্রাক্ষ, রিভালভার-রাইফেল! যোগীর সম্পত্তি জানলে চমকে যাবেন
সামনেই উত্তরপ্রদেশের নির্বাচন! আর সেই নির্বাচনে লড়াই করতে নেমেছেন যোগী আদিত্যনাথ। তাঁর পুরানো কেন্দ্র গোরক্ষপুর থেকেই এবারও লড়াইয়ের ময়দানে যোগী। আজ অমিত শাহকে সঙ্গে নিয়েই মনোনয়ন দাখিল করতে যান।
সামনেই উত্তরপ্রদেশের নির্বাচন! আর সেই নির্বাচনে লড়াই করতে নেমেছেন যোগী আদিত্যনাথ। তাঁর পুরানো কেন্দ্র গোরক্ষপুর থেকেই এবারও লড়াইয়ের ময়দানে যোগী। আজ অমিত শাহকে সঙ্গে নিয়েই মনোনয়ন দাখিল করতে যান। মনোনয়নে জমা দেওয়ার সময়ে হলফানামায় নিজের সম্পত্তির বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। আর তাতে যোগী জানিয়েছেন তাঁর কাছে এই মুহূর্তে 1.54 কোটি টাকার সম্পত্তি রয়েছে।
শুধু তাই নয়, তাঁর উপর একটি ক্রিমিনাল কেসও রয়েছে বলে হলফানামায় জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর সম্পত্তি বেড়েছে ৬০ লাখ টাকার কাছাকাছি
মুখ্যমন্ত্রীর যোগী আদিত্যনাথের জমা দেওয়া হলফানামা অনুযায়ী, এক কোটি ৫৪ লাখ ৯৪ হাজার ৫৪ টাকার সম্পত্তি রয়েছে। এর মধ্যে এক লাখ টাকা নগদ হিসাবে রয়েছে। এর আগে ২০১৭ সালে যখন যোগী আদিত্যনাথ বিধান পরিষদের নির্বাচনে লড়াই করেছিলেন, তখন তাঁর সম্পত্তি 95.98 লাখ টাকার কাছাকাছি ছিল। পাঁচ বছরে মুখ্যমন্ত্রীর সম্পত্তি বেড়েছে ৬০ লাখ টাকার কাছাকাছি। এমনটাই তথ্য জানা যাচ্ছে হলফনামা থেকে।

যোগী আদিত্যনাথের মালিক কি কি বিষয়ে?
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দিল্লি, লখনউ এবং গোরখপুরের ছয় জায়গাতে বেশ কয়েকটি ব্যাঙ্কে ১১টি অ্যাকাউন্ট রয়েছে। এই সমস্ত অ্যাকাউন্টে ১ কোটি ১৩ লাখ ৭৫ হাজার টাকার থেকে বেশি রয়েছে।
সিএম যোগীর কাছে কোনও ঘর কিংবা বাড়ি নেই। কিন্তু ওনার কাছে ন্যাশানাল সেভিং স্কিম এবং বিমা, পলিসির মাধ্যমে 37.57 লাখ টাকা রয়েছে।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে ৪৯ হাজার টাকার সোনার কুন্ডল রয়েছে। যার ওজন ২০ গ্রাম হবে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, যোগী সোনার চেনের মধ্যে রুদ্রাক্ষের মালা পড়ে থাকেন। যার দাম ২০ হাজার টাকা। এবং ওই সোনার হারের ওজন ১০ গ্রামের কাছাকাছি হবে বলেই হলফনামায় জানিয়েছেন যোগী আদিত্যনাথ।
সিএম যোগী আদিত্যনাথের কাছে রয়েছে ১২ হাজার টাকার একটি মোবাইল ফোন। গতবার যোগী আদিত্যনাথের সামনে দুটি গাড়ি থাকার কথা বলা হয়েছিল। তবে এবার তাঁর কাছে একটাও গাড়ি নেই। এমনটাই হলফনামায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
জানেন কি যোগী আদিত্যনাথের কাছে আগ্নেয়াস্ত্র পর্যন্ত রয়েছে। এমনটাই হলফনামায় জানিয়েছেন তিনি। তথ্য অনুযায়ী এক লাখ টাকার রিভালভার এবং ৮০ হাজার টাকার রাইফেল পর্যন্ত রয়েছে।

প্রথমবার বিধানসভা ভোট লড়ছেন যোগী!
প্রথমবার যোগী আদিত্যনাথ বিধানসভা নির্বাচন লড়াই করতে চলেছে। ১৯৭২ সালের পাঁচ জুন জন্মেছিলেন যোগী। তাঁর প্রথম নির্বাচন ২৬ বছর বয়সে লড়াই করেছিলেন।
যোগী ১৯৯৮ সাল প্রথমবারের জন্যে গরক্ষপুর লোকসভা আসন থেকে লড়াই করেছিলেন। এবং জিতেও ছিলেন।
এরপর ১৯৯৯, ২০০৪, ২০০৯ এবং ২০১৪ সাল। পাঁচ বার ওই আসন থেকেই সংসদ হয়েছিলেন। ২০১৭ সালে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন। এরপরে তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। এরপর বিধান পরিষদের সদস্য হিসাবে মনোনীত হয়েছিলেন। এবং সে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন।












Click it and Unblock the Notifications